‘বিক্রম ভেদা’র চিত্রনাট্য জমেনি, সরলেন আমির খান
তামিল সিনেমা ‘বিক্রম ভেদা’র হিন্দি সংস্করণে অভিনয়ের কথা ছিল আমির খান ও সাইফ আলী খানের। চলতি বছরের প্রথমার্ধে ছবির শুটিং শুরুর কথা ছিল, কিন্তু হিসেব পাল্টে দেয় করোনা। এখন ছবিটিই ফেরালেন আমির।
সবকিছু নিখুঁত হওয়া চাই এ অভিনেতার, নইলে ‘না’ বলতে একদমই সময় নেন না। তাই তো আমির খানকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলা হয়।
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এর আগে আমিরের সঙ্গে পর্দার ভাগাভাগির কথা স্বীকার করেন সাইফ।
গত বছর শোনা যায়, একই নামে তামিল ‘বিক্রম ভেদা’র রিমেক হচ্ছে হিন্দিতে। এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন আমির। অন্যদিকে সৎ পুলিশ অফিসার হচ্ছেন সাইফ। মূল সিনেমায় এই দুই চরিত্রে ছিলেন যথাক্রমে বিজয় সেতুপতি ও আর মাধবন।
তামিল সংস্করণের মতোই বলিউড সিনেমাটি পরিচালনা করছেন গায়ত্রী পুস্কর। প্রযোজনা করছেন নীরাজ পাণ্ডে।
এর আগে শোনা যায়, হিন্দিতেও পুলিশ চরিত্রে থাকছেন মাধবন। অন্য চরিত্রের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ভেদা চরিত্রের সঙ্গে আগে করা সিনেমার মিল আছে— এ কারণ দেখিয়ে না করে দেন কিং খান।
এখন শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে গল্প পছন্দ হলেও চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর বেঁকে বসেছেন আমির খান। চিত্রনাট্য তাকে সন্তুষ্ট করতে পারছে না। এ কারণে সরে আসার সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বর্তমানে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত আছেন আমির খান। ‘বিক্রম ভেদা’ থেকে সরে আসায় তার পরের ছবি হতে যাচ্ছে ভূষণ কুমারের বায়োপিক ‘মুঘল’।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘পরম্পরা’তে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন আমির খান ও সাইফ আলী খান। সেই সিনেমা ব্যর্থ হলেও দুই নায়ক ২০০১ সালে দর্শকদের উপহার দেন ব্লকবাস্টার ‘দিল চাহতা হ্যায়’। ভক্তরা আশা করছিলেন, ‘বিক্রম ভেদা’ দিয়ে দুই দশক পর একসঙ্গে দেখা যাবে তাদের।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা