বিজয় দিবসে আবৃত্তি অ্যালবাম 'একত্রিংশৎ কাব্যমালঞ্চম'
স্বাধীনতার ৫০ বছরে পা দিয়েছে বাংলাদেশ। তাই এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের এক গুচ্ছ কবিতা নিয়ে আবৃত্তি অ্যালবাম বের করলেন সরকারি কর্মকর্তারা। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত কবিতা আবৃত্তির অ্যালবামটির নাম দেয়া হয়েছে ‘একত্রিংশৎ কাব্যমালঞ্চম।’ অ্যালবামে মোট ২২টি কবিতা রয়েছে। কবিতাগুলোতে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা। অ্যালবামটির কবিতাগুলোতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের পাশাপাশি এতে প্রেম-বিরহ, প্রকৃতির কথাও।
রিফাত নোবেলের ব্যাকগ্রাউন্ড স্কোর, বাঁশি, বেহালা, গিটার, তবলা এবং আবৃত্তি শিল্পীর সুরের দ্যোতনায় কবিতাগুলো অসাধারণ মাত্রা পেয়েছে।
বিসিএস ক্যাডার কর্মকর্তাদের পক্ষ থেকে এত বড় পরিসরে কবিতার অ্যালবাম এর আগে কখনো হয়নি। এই অ্যালবাম থেকে অর্জিত সব অর্থ ব্যয় করা হবে মুজিববর্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ বাবদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মুজিববর্ষ উপলক্ষে প্রতিটি গৃহহীন পরিবার একটি করে ঘর পাবে। ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী অ্যালবামটি সম্পাদনা ও সার্বিক তত্ত্বাবধানের পাশাপাশি ৪টি আবৃত্তিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন মনে করে, কবিতা মানুষকে ভাবতে শেখায়, মেধা ও মননে সাড়া ফেলে, জীবনকে সজীব করে, যোগ করে নতুন মাত্রা। কবিতা মানুষের বোধশক্তি জাগ্রত করে, মননশীলতাকে উন্নত করে। মানুষ মেধা-মননে, চিন্তা-চেতনায় ও কর্মে আধুনিক ও উন্নত হলে দেশও আধুনিক ও উন্নত হবে এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সহজ হবে।’
আবৃত্তিতে অংশ নেয়া কর্মকর্তারা হলেন :
শয়তান (রহমান শুভ্র)- আব্দুল্লাহ আল হাদী, তোমার পায়ের শব্দ (মহাদেব সাহা) - ইফতেখায়রুল ইসলাম, বর্বরতার রেকর্ড (৩ ফেব্রুয়ারি ১৯৭২, দৈনিক আজাদ)- প্রিয়াংকা দাস, শাড়ি (সুবোধ সরকার)- সামসুজ্জামান বাবু, সবুজ মানুষ (কানিজ পারিজাত) - মোঃ ইফতেখার হোসেন, ১৪ ডিসেম্বরের দিনলিপি (শায়লা ইকো)- কবির জুয়েল, মুজিবুর দাঁড়িয়ে (নির্মলেন্দু গুণ)- আব্দুল্লাহ আল হাদী, তখন সত্যি মানুষ ছিলাম (আসাদ চৌধুরী)- প্রিয়াংকা দাস, আমার পরিচয় (সৈয়দ শামসুল হক)- সঞ্জয় হালদার, কাঁদতে আসিনি (মাহবুব উল আলম চৌধুরী)- সুব্রত বিশ্বাস, বাতাসে লাশের গন্ধ (রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ)- তরিকুল ইসলাম, বন্দী শিবির থেকে (শামসুর রাহমান) হাসান আব্দুল্লাহ তৌহিদ, সেই দিনটি কেমন ছিল (মহাদেব সাহা)- ইফতেখায়রুল ইসলাম, কী জবাব দেব (মিনার মনসুর) আব্দুল্লাহ আল হাদী, মেঘ বালিকার জন্য রূপ কথা (জয় গোস্বামী)- তনুশ্রী সান্যাল, কখন আসছ তুমি? (পূর্ণেন্দু পত্রী)- জাকারিয়া হিমেল, মেঘ বলল যাবি (শুভ দাশগুপ্ত)- কবির জুয়েল, আমার বন্ধু নিরঞ্জন (ভাস্কর চৌধুরী) - তোফাজ্জল হোসেন, এ যাত্রায় বেঁচে গেলে (সহস্র সুমন)- এম এ বাসার, মানুষ (কাজী নজরুল ইসলাম)- তনুশ্রী সান্যাল, যদি আর বাঁশি না বাজে (কাজী নজরুল ইসলাম)- সামসুজ্জামান বাবু, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি (রবীন্দ্রনাথ ঠাকুর)- আব্দুল্লাহ আল হাদী, কালের যাত্রার ধ্বনি (রবীন্দ্রনাথ ঠাকুর) - আব্দুল্লাহ আল হাদী।
এদিকে প্রধানমন্ত্রীর গৃহনির্মাণের আহ্বানে সাড়া দিয়ে ৩১তম বিসিএিস ক্যাডার অ্যাসোসিয়েশন দেশের আটটি বিভাগে গৃহহীনদের জন্য কিছু নতুন ঘর নির্মাণ করবে। গৃহহীনদের জন্য নতুন ঘর নির্মাণ বাবদ যা খরচ হবে তা ক্যাডার সদস্যগণ বহন করবে। ইতিমধ্যে গৃহনির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা