আমার বয়স ২৩-এর ঘরে ফিক্সড করলাম: ন্যান্সি
আজ ১৩ ডিসেম্বর, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির জন্মদিন। ১৯৮৭ সালের আজকের এ দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নিজ বাসায় প্রথম কেক কাটেন তিনি। সঙ্গে ছিল তার দুই কন্যা। এই কেক কাটার ছবি ফেসবুকে শেয়ার করে লম্বা স্ট্যাটাস দিয়েছেন ন্যান্সি। এতে তিনি তার বয়স নিয়ে বলেছেন। তিনি বলেন, 'আমার বয়স ৩২ এর বদলে দাঁড়ালো ২৩ এর ঘরে। কিন্তু তিনি এ কথা কেন বলেছেন? তার লম্বা স্ট্যাটাসেই সেই উত্তর আছে। ন্যান্সির পুরো স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো- চলতি বছরের মার্চ মাসের শুরুতে কিছু পুরোনো জনপ্রিয় গান পুনরায় রেকর্ড করার বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয়। ভদ্রলোক সদা হাস্যোজ্জ্বল এবং ভীষণ রকমের প্রাণখোলা মানুষ। উনার মিশুক স্বভাব, সেইসাথে কাজের সূত্রে আমার সাথে উনার একটা সখ্যতা তৈরি হয়। একদিন আলাপ করতে করতে উনি বলে বসলেন, আপনার মেয়ে রোদেলা তো মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। আপনার হাতে সময় আছে মাত্র দু বছর, এর মধ্যে যা ভালো ভালো কাজ করার করে নিন। আমি বললাম, দু বছর সময় আছে মানে? আনোয়ার ভাই বললেন, দু বছর পরে আপনার গানের চাইতে রোদেলার গানই মানুষ বেশি শুনতে চাইবে। আমি কিন্তু মনে মনে বেশ খুশিই হলাম। সন্তানের উত্থান কোন বাবা মায়ের ভালো না লাগে! এরপর থেকে আনোয়ার ভাইয়ের সাথে কথা হলেই উনি কথা প্রসঙ্গে বলেন, আপা আপনার হাতে সময় কিন্তু মাত্র দু বছর। বরাবরের মতো আমি শুনে হাসি। বয়স বাড়ছে তা নিয়ে আমি কখনোই চিন্তিত ছিলাম না। সময়ের সাথে বয়স বাড়বে সেটাই তো প্রকৃতির নিয়ম। কাকতালীয় ব্যাপার হচ্ছে, হঠাৎ করে আমি খেয়াল করলাম রোদেলার জন্য বেশিরভাগ মানুষ আমায় আন্টি ডাকে। আমি কৌতূহলবশত আনোয়ার ভাইয়ের কাছে জানতে চাইলাম, আপনি কি দু বছর সময়ের কথা বললেন, আমার বয়স বেড়ে যাচ্ছে বলে? উনি বললেন, সেটাও একটা কারণ! এই প্রথম আমি বয়স বেড়ে যাওয়া নিয়ে চিন্তিত হলাম। আনোয়ার ভাইয়ের ব্যাপারে আরেকটি কথা বলা হয়নি। সেটা হলো পঞ্চাশোর্ধ্ব মানুষটি এখনও নিজেকে মানসিক ও শারীরিকভাবে চল্লিশের ঘরে আটকে রেখেছেন! আমি নিজেই নিজেকে বোঝালাম, আনোয়ার ভাইয়ের মতো শারীরিকভাবে না হলেও মানসিক দিক দিয়ে আমি এখনও নিজেকে তরুণীই মনে করি। তাই ভাবলাম এ বছর বয়সের সংখ্যাটাকে ওলোটপালোট করে দেই। তাতে করে আমার বয়স বত্রিশের বদলে দাঁড়ালো তেইশের ঘরে। এদিকে আমার প্ল্যান অগ্রিম জানতে পেরে আমার বন্ধু আমাকে সতর্ক করে দিয়ে বলল, এ বছর সংখ্যা আগ-পিছ করেছো কিন্ত সামনের বছর থেকে আর এমন টা করতে যেও না। আমি না বুঝেই খানিকটা মন খারাপ করলাম। বেচারা বুঝতে পেরে আমায় কাগজে কলমে সরল অংকটা করে দেখিয়ে দিল। ৩৩-৩৩ সামনের বছর সংখ্যা উল্টে দিলেও ফলাফল একই থাকছে অর্থাৎ বয়স না কমলেও অন্তত বাড়ছে না। বিপত্তি ঘটছে পরের বছর থেকে। ৩৪-৪৩, ৩৫-৫৩, ৩৬-৬৩, ৩৭-৭৩, ৩৮-৮৩, ৩৯-৯৩... মানে হলো সংখ্যা উল্টালে প্রতি বছর আমার ১০ বছর করে বয়স বাড়বে! কি ভয়ংকর! আবার বয়স চল্লিশ হলে সেটা উল্টে দিলে বয়স হবে চার..! বিষয়টা বাড়াবাড়ি হয়ে যায়। তাই ঠিক করলাম, যদি আগামী আট বছর বেঁচে থাকি তাহলে আমার বয়স ২৩ এর ঘরে ফিক্সড করলাম, বাড়াবোও না কমাবোও না। এক দেশ, এক জবান। বি : দ্র :- চল্লিশের পরে বয়স কততে আটকাবো সেটা নিয়ে আপাতত ভাবছি না, পরেরটা পরে দেখা যাবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা