মিথিলার এক মিনিট ১০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, বিতর্ক!
সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের বক্তিগত জীবন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কথা বলা, নারীকে উত্ত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা দিন দিন বেড়েই চলেছে।
শুক্রবার (১১ ডিসেম্বর) একটি ভিডিওর মাধ্যমে এ ধরণের অনলাইন হেনস্তার বিরুদ্ধে আওয়াজ তুললেন বাংলাদেশী অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিওতে মিথিলা বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য তুলে ধরেন। তার কথায়, প্রত্যেকটি মানুষেরই একটি ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তার ভালো লাগা, খারাপ লাগা এবং নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সেই সিদ্ধান্ত যদি অন্য কারও জীবনকে প্রভাবিত না করে, তা হলে তা নিয়ে চর্চা করাটা সম্পূর্ণ অবাঞ্ছনীয়।
তিনি বলেন, কিন্তু আমরা অনেকেই আছি যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহী। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের বক্তিগত জীবন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে কুরুচিকর কথা বলতে দ্বিধা বোধ করি না। সোশ্যাল মিডিয়াতে নারীকে উত্ত্যক্ত করা, নারীর বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে।
এখানেই থেমে যাননি সৃজিতপত্নী। অন্যকে নিয়ে ভাবনা থামিয়ে, নিজেকে নিয়ে ভাবার বার্তা দিয়েছেন তিনি। এ পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য অন্যের অনুভূতিকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন মিথিলা।
তবে মিথিলার এমন পোস্টেও বিতর্ক থেমে নেই। অনেকেই মিথিলাকে অন্যের সমালোচনার পূর্বে নিজেকে শুধরানোর পরামর্শ দিয়েছেন। সাব্বির আহমেদ নামে একজন লিখেছেন, ‘এখানে পাবলিক ফিগার সেলিব্রিটি অনেকেই আছে যাদের পাবলিক ভীষণ পজিটিভ নেয়, তিশা আপুকেই দেখেন উনারে নিয়ে তো কেউ কটাক্ষ করে না। ব্যাক্তিগত জীবন সবারই আছে, পাবলিক আপনারে উঠাবে পাবলিকই আপনার কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের সমালোচনা করবে। অন্যকে জ্ঞান জাহির করবার পূর্বে নিজের কর্মকাণ্ড ও একটু শুধরানোর অনুরোধ রইলো।’
সবুজ নামে একজন লিখেছেন, ‘আদৌ নারী হতে পেরেছেন? হাত বদল হওয়া কুরুচিপূর্ণ মনোভাবাপন্ন একটা সস্তা লোক দেখানো পারসোনা বানিয়ে এসব ভারি কথা বলে কি বুঝাতে চান? আপনার সংসার, প্রেম সবই তো খেলার ছল,নারী আর হয়েছেন কই। হয়েছেন হাসির খোরাক, সস্তা মোটিভেশান সবার থেকেই নেওয়া যায়,আপনার থেকে মানায় না। মানুষ কারো খারাপ তখনি খেয়াল করে যখন তার ভালোটাও দেখে। আজ যারা আপনারে পঁচায় তারাই একসময় আপনারে আকাশে তুলছিলো। আপনি পারেন নাই এত খ্যাতি ধরতে, মনের শয়তানে চিমটি দিছিলো। আর আজকে আপনে হাসির খোরাক, নষ্টের উদাহরণ।’
মিথিলার পেশাগত সাফল্যের চেয়েও বেশি তার ব্যক্তিগত জীবনে সম্পর্কের ভাঙা-গড়া জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশি গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোল, মিম ধেয়ে আসে তার দিকে। অভিনেত্রীর চরিত্র নিয়ে কুরুচিকর কথা বলতেও দ্বিধা বোধ করেনি নেটিজনদের একাংশ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা