বিমান বাহিনীর কাছে ক্ষমা চাইলেন অনিল কাপুর
ভারতীয় বিমান বাহিনীর কাছে ক্ষমা চাইলেন অভিনেতা অনিল কাপুর। বুধবার বিকালে একটি ভিডিও টুইট করে এই ক্ষমা চান তিনি। ‘একে ভার্সেস একে’ ছবিতে বিমান বাহিনীর পোশাক পরার ধরন এবং সেই পোশাক পরে আপত্তিকর ভাষা ব্যবহার নিয়ে অভিযোগ তুলেছিল ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। ক্ষমা চাওয়ার সঙ্গে পোশাক পরা ও ভাষা ব্যবহারের ব্যাখ্যাও দিলেন অনিল কাপুর। তার কথায়, ‘আমার ব্যবহারে বিমান বাহিনীর ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু সেটি একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত নয়। আমি ক্ষমা চাইছি বিমান বাহিনীর কাছে। বিমান বাহিনীর পোশাক কেন পরা হয়েছে এবং ওই ধরনের ভাষা কেন ব্যবহার করা হয়েছে, তার প্রেক্ষাপটটি তুলে ধরলে বুঝতে আরও সুবিধা হবে বলে আমার মনে হয়। আমি এ ছবিতে একজন অভিনেতা, যে বিমান বাহিনীর সদস্যের চরিত্রে অভিনয় করছে। শ্যুটিং করত করতে তার কাছে খবর আসে, তার মেয়ে অপহৃত হয়েছে। এর পরের সমস্ত দৃশ্যতে দেখা যাবে একজন বিধ্বস্ত বাবা তার মেয়েকে খুঁজছে। কিন্তু পাচ্ছে না। আর তাই রাগ থেকে সমস্ত আপত্তিকর ভাষা ব্যবহার করে ফেলছে সে। আমি বা ছবির নির্মাতারা, কেউই বিমান বাহিনীকে অপমান করতে চাইনি। বিমান বাহিনী যেভাবে স্বার্থহীনভাবে আমাদের জীবন রক্ষা করেন, তাদের প্রতি আমার মনে অঢেল শ্রদ্ধা রয়েছে।’ অনিল কাপুরের এই ভিডিওর পরে নেটফ্লিক্স কর্তৃপক্ষও ক্ষমা চেয়ে একটি টুইট করে। সেখানে বলা হয়, ‘ভারতীয় বিমান বাহিনীকে অপমান করার কোনও উদ্দেশ্য নেই আমাদের। 'একে ভার্সেস একে' ছবিতে অনিল কাপুর ও বাকি অভিনেতারা শুধু চরিত্র অনুসারে অভিনয় করছেন। বিমান বাহিনীর জওয়ানরা আমাদের দেশ ও জীবন রক্ষা করেন। তাদের প্রতি অসীম শ্রদ্ধা রয়েছে আমাদের।’ এর আগে ছবিটির কয়েকটি দৃশ্য 'প্রত্যাহার' করার দাবি জানায় দেশটির বিমানবাহিনী। ভারতীয় বিমানবাহিনী টুইট করে বলেছিল, এই ভিডিওটিতে আইএএফ ইউনিফর্মটি প্রতিস্থাপন করা হয়েছে ভুলভাবে এবং যে ভাষা ব্যবহৃত হয়েছে তাও অসংগত। এটি ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের আচরণগত রীতি নয়। তাই দৃশ্যগুলো প্রত্যাহার করা দরকার। চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে এই টুইটে ট্যাগ করেন করা হয়। নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমাদিত্য মোতয়ানের ‘একে ভার্সেস একে’, এবং অনিল কাপুর অভিনীত অনুরাগ কাশ্যপের ছবি ‘এস দেমসেলভেস’ মুক্তি পেতে চলেছে ২৪ ডিসেম্বর।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা