টিভি ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে জোর করে ধর্ষণ করে না: রুনা
মিডিয়া নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর সেই সঙ্গে আছে কিছু ভ্রান্ত ধারণাও। অনেক সময় তারকাদের নিয়ে মুখরোচক খবর প্রকাশ পায়। যার কারণে তাদের সম্পর্কে অনেকেরই তৈরি হয় নেতিবাচক ধারণা। কেউ কেউ মনে করেন, এই রঙিন জগতে না জানি কত কী ঘটে থাকে। স্বাভাবিক কারণে অনেকে ইতিবাচক ভাবনার চাইতে নেতিবাচক ভাবনা বেশি ভেবে থাকেন। তবে এসব বিষয় নিয়ে সাহসী বক্তব্য দিয়েছেন অভিনেত্রী রুনা খান।
তার ভাষায়- ‘মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে রেপ করে না। কেউ কাউকে জোর করে ঘরের দরজা আটকে ধর্ষণ করে না।’
১৮ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন রুনা খান। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজের তিক্ত অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘মিডিয়ায় কাজ করতে গিয়ে দু-চারজন যে প্রস্তাব দেয়নি তা নয়। অমুক কোম্পানির বিজ্ঞাপন, তুমি প্রধান কাস্ট হবা! তোমাকে রাত ১২টায় ফোন করি? আমি বলে দিয়েছি, না ভাই ১২টায় আমি ঘুমিয়ে যাই। আমি ১২টার পর কথা বলতে চাইলে হতেই পারে অনেক কিছু। আমি মনে করি, শুধু ইন্ডাস্ট্রি নয় সকল কর্মক্ষেত্রেই এরকম প্রস্তাব দেয়ার লোকের অভাব নেই।’
নারী-পুরুষের সম্পর্ক শ্বাশত। বিষয়টি উল্লেখ করে রুনা খান বলেন, ‘নারী পুরুষের সম্পর্ক শ্বাশত। কোনো পুরুষ কোনো নারীকে চাইবে, চাইতেই পারে! চাওয়া মানেই অপরাধ না। আমি আমাকে দেব কি দেব না এই সিদ্ধান্ত আমার। আবার নিজেকে দিয়ে অন্যদের দোষারোপ করব পুরুষরাই খারাপ। আমি সেই রকম না। আরো সোজা করে বলব, টিভি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে রেপ করে না। কেউ কাউকে জোর করে ঘরের দরজা আটকে ধর্ষণ করে না। তুমি যদি কিছু করে থাক সেটা তুমি তোমার নিজের ইচ্ছায় করেছো। আর তুমি যদি কিছু করতে না চাও তোমার গায়ের উপর কেউ ঝাপিয়ে পড়বে না। আমার গায়ের উপর কেউ ঝাপিয়ে পড়েনি।’ অভিনয় জীবনে দুজন মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রুনা খান। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন-‘আমি দুটো প্রেম করেছি। তারা এই ইন্ডাস্ট্রিরই মানুষ। কেউ কিন্তু আমার উপর ঝাপিয়ে পড়েনি। একটু হাসি মুখে কথা বলেছে, কাজ শেষে আড্ডার প্রস্তাব দিয়েছে, এটাতো কোনো অপরাধের মধ্যে পড়ে না। আমি রাজি হব কি না সেটা আমার ব্যাপার। এখানে কেউ কাউকে জোর করে কিছু করে না, করতে পারে না।’
লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব পেয়েছিলেন রুনা খান। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন-‘আমাকে কফি খাওয়ার অফার দিয়েছে, লং ড্রাইভে যাওয়ার অফার দিয়েছে। কিন্তু আমি যাব কি যাব না সেটা আমার বিষয়। আমি বিশ্বাস করি-আপনার স্ত্রী-সন্তান আছে, আমার স্বামী-সন্তান আছে, তারপরও কোনো একজন বন্ধু আছে তার সঙ্গে বিকেলে কফি খেতে যেতে ভালো লাগে। আমি বিশ্বাস করি, স্বামী-সন্তান থাকতেও এরকম আরামের বন্ধু থাকতে পারে!’
অভিনেত্রী রুনা খান ১৮ বছর ধরে অভিনয় করছেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে। টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনার ক্যারিয়ার শুরু হয়। তিনি ‘হালদা’, ‘গহীন বালুচর’ ও ‘ছিটকিনি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে ‘হালদা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেত্রী।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা