করোনা জয় করে শুটিংয়ে ফিরছেন অপূর্ব
চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হন ছোট পর্দার ‘সুপারস্টার’ জিয়াউল ফারুক অপূর্ব। এরপর চিকিৎসা শেষে করোনা জয় করে গত ১১ নভেম্বর বাসায় ফিরেন। বাসায় সম্পূর্ণ বিশ্রামে থাকার পর এখন পুরোপুরি সুস্থ এ নায়ক।
শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ অনুভব করায় অবশেষে শুটিংয়ে ফিরতে চলেছেন অপূর্ব। আগামী ২৭ নভেম্বর থেকে নাটকের শুটিং দিয়ে কাজে ফিরছেন বলে নিশ্চিত করেন এ নায়ক নিজে।
বাংলাদেশ জার্নালকে অপূর্ব বলেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর রহমতে এখন পুরোপুরি সুস্থ আছি। শারীরিক কোন জটিলতা বা দুর্বলতা নেই। যেহেতু সুস্থ আছি তাই কাজে ফিরে নিজেকে ব্যস্ত রাখতে চাই। এই সময়টাতে নিজেকে সময় দিয়েছি, বিশ্রাম নিয়েছি। সুস্থ আছি, ভালো আছি। এখন কাজে ফেরার পালা।
তিনি আরও বলেন, আমার এই অসুস্থতার সময়ে দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমার সুস্থতার জন্য দোয়া করেছে। তাদের দোয়া ও ভালোবাসাতেই আমি দ্রুত সুস্থ হয়ে উঠেছি। সবার প্রতি আমার অন্তরের ভালোবাসা রইলো।
২৭ নভেম্বর থেকে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব। এরপর ৩ ডিসেম্বর থেকে ‘যদি,কিন্তু...তবুও’ সিনেমার শুটিং নিয়ে পুরো মাস ব্যস্ত থাকবেন বলে জানান অপূর্ব।
প্রসঙ্গত, ১লা নভেম্বর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অপূর্ব। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে তার করোনা পরীক্ষার পর তার করোনা ধরা পড়ে। এরপর গত ৩ নভেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন অবস্থা গুরুতর হলে তাকে সাথে সাথে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়। এরপর তার মধ্যে কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক অবস্থা মাঝে কিছুটা অবনতি হলে পড়ে ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা