৪ বছর পর বিজ্ঞাপনে বাঁধন
অনেকটা সময় ধরে পর্দায় অনুপস্থিত লাক্সতারকা আজমেরী হক বাঁধন। আগের মত এখন নিয়মিত পর্দায় দেখা যায়না তাকে। মাঝখানে কিছুটা আড়ালে গিয়ে নিজের মধ্যে কিছুটা পরিবর্তন এনেছিলেন তিনি। নতুন লুকে, নতুন অবয়বে হাজির হয়েছিলেন। এরপর ২০১৮ সালে ‘দহন’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পান, কিন্তু পরে ব্যক্তিগত কারণে সেখান থেকে সরে যান তিনি। পর্দায় সেরকমভাবে দেখা না গেলেও দীর্ঘ এই সময়টাতে বিভিন্ন জনসচেতনতামূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি। করোনার সময়ে ইউনিলিভার প্রযোজিত সচেতনতামূলক ভিডিও ‘ডাভ বাংলাদেশ’সহ বিভিন্ন সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে সচেতনতার বার্তা দিয়েছেন।
এরমধ্যে নতুন সিনেমা বা কাজ নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশিত হলেও সেসব বিষয়ে তেমন খোলাসা করেননি বাঁধন। তখন জানিয়েছিলেন, নিজেকে নতুন করে প্রস্তুত করছেন। সামনে ভালো কিছু নিয়ে তবেই হাজির হবেন।
নতুন খবর হলো, সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন বাঁধন। ‘ফেমিকন’র এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন ‘হাসিনা: আ ডটার’স টেল’ খ্যাত নির্মাতা পিপলু খান। এরমধ্যে রাজধানীর দিয়াবাড়ি, নবাবগঞ্জ ও জিন্দাপার্কে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ৪ বছর পর বিজ্ঞাপনের মডেল হলেন বাঁধন।
বাঁধন বাংলাদেশ জার্নালকে বলেন, যতটুক মনে পড়ে সর্বশেষ ফেরদৌস ভাইয়ের সাথে একটা বিজ্ঞাপন করেছিলাম। এরপর আর করা হয়নি। অনেক প্রস্তাব পেলেও কনসেপ্ট বা নির্মাণশৈলী নিয়ে সন্তষ্ট না থাকায় আর করা হয়নি। তবে নতুন যেটা করেছি সেটা একেবারেই ভিন্নরকম একটা কনসেপ্ট আর নির্মাণ করেছে পিপলু ভাই। উনার নির্মাণশৈলী এক কথায় অসাধারণ। উনার ‘হাসিনা: আ ডটার’স টেল’ সিনেমাটা দেখার পর আমি নির্মাণশৈলীতে মুগ্ধ হয়ে যাই।
তাই সবকিছু পছন্দমত মিলে যাওয়াতেই নতুন এই কাজটা করেছি। এটা প্রচারে আসার পর দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। আর এটার কিছু শুটিং এখনও বাকি রয়েছে। সেটা শেষ হওয়ার পরই প্রচারে আসবে।
২০১৬ সালে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে মিনিস্টার ফিজের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন বাঁধন। সেই বিজ্ঞাপনটি সেসময় বেশ সাড়াও পেয়েছিল। তার প্রায় ৪ বছর পর নতুন এই বিজ্ঞাপনের মডেল হলেন তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা