৮০০ কোটি টাকায় রাজপ্রাসাদ কেনার রহস্য ফাঁস করলেন সাইফ
গুঞ্জন উঠেছিল, ৮০০ কোটি টাকার বিনিময়ে নাকি একটি হোটেল সংস্থার কাছ থেকে পাতৌদির রাজপ্রাসাদ উদ্ধার করেছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সেই গুঞ্জন উড়িয়ে দিলেন বলিউডের নবাব। – খবর সংবাদ প্রতিদিন।
তিনি বলেন, এই খবর সঠিক নয়। রাজমহলের যা দাম প্রকাশ্যে এসেছে, তাও সঠিক নয়। পতৌদির রাজপ্রাসাদ তাঁর কাছে অমূল্য সম্পত্তি। এবং তিনি যেহেতু ইতিমধ্যেই রাজপ্রাসাদটির মালিক, তাই প্রাসাদের মালিকানা বদলের কোনও প্রশ্ন ওঠে না।
প্রসঙ্গত, নিমরানা হোটেল চেনের অন্তর্ভুক্ত পতৌদি প্যালেস। সেই সংস্থার সঙ্গে পতৌদি পরিবারের আলাদা আর্থিক চুক্তি আছে বলেই জানিয়েছেন সাইফ। দিনকয়েক আগে অন্তঃসত্ত্বা স্ত্রী করিনা কাপুর এবং ছেলে তৈমুর আলি খানকে নিয়ে পতৌদি থেকে মুম্বই ফিরেছেন সাইফ।
সাইফ বলেছেন, “এই মহলের আর্থিক মূল্য ধার্য করা অসম্ভব। কারণ আবেগের দিক থেকে এই সম্পত্তি অমূল্য। আমার ঠাকুমা-ঠাকুর্দা আর আমার বাবা সেখানে সমাধিস্থ। জায়গাটার সঙ্গে আমার আধ্যাত্মিক যোগ রয়েছে। পতৌদি প্যালেসে আমি শান্তি পাই, নিরাপদ বোধ করি।” তিনি বলেন, “ওই জমির বয়স কয়েকশ বছর। তবে ঠাকুমার জন্য রাজমহলটা আমার ঠাকুর্দা তৈরি করেছিলেন প্রায় একশ বছর আগে। তারপর সময় বদলে যায়। তাই আমার বাবা রাজমহলটা লিজ করেছিলেন।”
তিনি আরও বলেন, পিতা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পরে রাজমহল ফিরে পাওয়ার ইচ্ছা জাগে তাঁর মনে। “তাই যখন সুযোগ এল, লিজের বকেয়া টাকা শোধ করে প্যালেসের মালিকানা নিয়ে নিলাম। ন্যায্য আর্থিক চুক্তিই হয়েছে। আর যেহেতু আমি বরাবরই রাজমহলের মালিক ছিলাম, নতুন করে সেটার হাতবদলের প্রশ্ন ছিল না।”
হরিয়ানার গুরুগ্রাম জেলায় অবস্থিত পতৌদির প্রাসাদটি। স্থানীয়দের কাছে ইব্রাহিম কোঠি বলেও পরিচিত। ১০ একর জায়গা জুড়ে বিস্তৃত প্রাসাদটিতে রয়েছে ১৫০টি কক্ষ। সাইফের ঠাকুর্দা ইফতিকার আলি খান ছিলেন পতৌদির শেষ নবাব। এই প্রাসাদে শ্যুটিং হয়েছে জুলিয়া রবার্টসের বিখ্যাত হলিউড ছবি ‘ইট প্রে লাভ’, ‘মঙ্গল পাণ্ডে’, ‘বীর জারা’, ‘গান্ধী: মাই ফাদার’ এবং ‘মেরে ব্রাদার কি দুলহন’-এর মতো হলিউড-বলিউড ছবির।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা