মাধুরী দীক্ষিতের ২১ তম বিবাহ বার্ষিকী আজ
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত আজ ১৭ অক্টোবর, ১৯৯৯ সালের এই দিনে সাতপাকে বাঁধা পড়েন শ্রীরাম নেনের। আজ তাদের ২১তম বিবাহ বার্ষিকী।
এদিকে ২১ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী শ্রীরাম নেনের উদ্দেশ্য নিজের ইনস্ট্রাগ্রাম একটি পোস্ট দিয়েছেন মাধুরী। যেখানে তিনি লিখেছেন, ‘আমার স্বপ্নের মানুষের সঙ্গে আরো একটি রোমাঞ্চিত বছর পূর্ণ করলাম আজ। আমরা অন্যদের চাইতে খু্ব আলাদা কিন্তু তোমাকে পেয়ে আমি খুবই সুখী। শুভ বিবাহ বার্ষিকী রাম।’ যেভাবে পরিচয় হয় শ্রীরাম নেনের মাধুরীর
শ্রীরাম নেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে সিমি গারেওয়ালের চ্যাট শো ‘রঁদেভু উইথ সিমি গারেওয়াল'-এ মাধুরী জানিয়েছিলেন ‘ওটা ছিল এমন একজনের সঙ্গে দেখা করা যে আমাকে জানত না। তাই আগে থেকে কোনও দেখনদারি ছিল না। ও দেখাতেই বলেছিল- চলো বাইকে করে পাহাড়ে যাই, আমি যে গত ২০ বছর অন্তত বাইক চড়িনি.. সে বলল ঠিক আছে চলো আমি রেডি। মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত দন্ত চিকিত্সক ডাঃ শ্রীরাম নেনের কোনও ধারণাই ছিল না মাধুরীর জনপ্রিয়তা, তাঁর স্টারডম সম্পর্কে। এই জনপ্রিয়তা সম্পর্কে নেনে প্রথম টের পান তাঁদের বিয়ের রিপেশন পার্টিতে। যদিও একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিদের মধ্যে কেবল অমিতাভ বচ্চনকেই চিনতে পেরেছিলেন মাধুরীর স্বামী। অপর কোনও বলিউড তারকাকেই তিনি চিনতেন না।
১৯৯৯ সালে বিয়ের পর উজ্জ্বল ফিল্মি কেরিয়ারে ইতি টেনে বিয়ের পর স্বামীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে পারি দেন মাধুরী।সেখানে হাউস ওয়াইফ হিসাবেই কেটেছে মাধুরীর জীবনের বেশ কিছু বছর। বিয়ের পর দেবদাস (২০০২) ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী। এরপর পাঁচ বছরের লম্বা বিরতি।
হাউজ ওয়াইফ হিসাবে নিজের জীবন সম্পর্কে তিনি জানান, ‘বরের জন্য সকাল সাড়ে পাঁচটায় উঠে ব্রেকফাস্ট বানাতাম। উনি সকাল সকাল তৈরি হতে সার্জারির জন্য বার হতেন, আমি তারপর একটু ঘুম দিতাম। তারপর আমার বাড়ির সব কাজ সমালানো। প্রত্যেকটা মিনিট দুর্দান্ত ভাবে কেটেছে আমার হাউস ওয়াইফ হিসাবে’।
মাত্র পাঁচ মাসের চেনা-জানার পরেই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন মাধুরী। অভিনেত্রীর কথায় ‘হয়ত আমার জনপ্রিয়তা আমার সম্পর্কে বাধা হয়ে উঠত যদি এদেশের কাউকে আমি বাছতাম (জীবনসঙ্গী হিসাবে)। ওর আমাকে নিয়ে কোনও ধারণা ছিল না। আমি আর আমার শাশুড়ি বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম আমার পপ্যুলার ছবি ওকে দেখাতে।কিন্তু ওর সেই নিয়ে কোনও আগ্রহ ছিল না। বলত চল না অন্য কিছু করি, বাইরে যাই..খেতে যাই’।
কী কারণে এই ডেনটিস্টের প্রেমে পড়েছিলেন মাধুরী? ‘ওর মধ্যে অনেক কিছু জিনিস আছে যেগুলো একদম আমার মতো। আবার কিছু জিনিস আমার থেকে সম্পূর্ন বিপরীত। ওর প্রচন্ড অ্যাডভেঞ্চারাস-যেটা আমি নই।কিন্তু ওর সঙ্গে সব কিছু করতে রাজি ছিলাম...কিছু একটা ছিল’, অকপট উত্তর মাধুরীর।
দেখতে দেখতে সাফল্যের সঙ্গে দাম্পত্য জীবনেরও ২১ বছর পার করে ফেলেছেন এই জুটি। দুই ছেলে অরিন ও রায়ানকে নিয়ে সুখের সংসার মাধুরী-শ্রীরামের।
তাঁদের সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠিটা কী? ‘আমরা কোনওদিনও একে অপরকে বদলানোর চেষ্টা করিনি। যেটা বিয়ের পর অনেকেই একে অপরকে করে থাকে। ভালো-মন্দ সবটা মিলিয়েই আমি ওকে ভালোবাসি। আমারও দোষ-গুণ সবকিছুই ও মেনে নিয়েছে’।
উল্লেখ্য, অবোধ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন মাধুরী দীক্ষিত৷


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা