কে এই রেজা আমিন? যাকে বিয়ে করলেন শমী কায়সার
গত ২৭ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী রেজা আমিন সুমনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার।
যদিও এতোদিন ধরে বিষয়টি প্রকাশ পায়নি। শুক্রবার রাজধানীর ইস্কাটনে শমীর বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়।
এদিন বিয়ের বেশ কয়েকটি ছবি নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ও অভিনেত্রী তারিন তাদের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে। এর পর থেকেই টক অব দ্য শোবিজ-বিয়ে করেছেন অভিনেত্রী শমী কায়সার।
শমীভক্তরা কৌতূহলী হয়ে পড়েন-কে এই রেজা আমিন সুমন? কীভাবে সুমনের সঙ্গে পরিচয় ঘটে শমী কায়সারের?
জানা গেছে, পেশায় ব্যবসায়ী রেজা আমিন সুমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। সেখানে এক অভিজাত পরিবারে জন্ম তার। তার বর্তমানে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও কর্মজীবনে র্যাংগস গ্রুপে চাকরি করেছেন। পরে নিজে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যবসায়িক সূত্রে শমীর সঙ্গে পরিচয় ও পরে বন্ধুত্ব গড়ে ওঠে।
ফটোগ্রাফিতে শখ রয়েছে তার। ভ্রমণ পিপাসু রেজা আমিন ভালোবাসেন সবুজ অরণ্য, জল-বন-পাখি-প্রাণীদের সঙ্গ। সুযোগ হলেই বেরিয়ে পড়েন দেশে-বিদেশের নানা ঠিকানায়। তিনি খেলাধুলা প্রিয়। ফুটবলে তার প্রিয় ক্লাব বার্সেলোনা। ক্লাবটির নিজস্ব স্টেডিয়াম ক্যাম্প ন্যুতে গিয়ে খেলা দেখার অভিজ্ঞতাও রয়েছে তার।
রেজা আমিন সুমনের দ্বিতীয় বিয়ে এটি। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে সম্প্রতি। সেই সংসার ভেঙ্গে গেলে শমীকে বেছে নেন জীবনের নতুন সঙ্গী হিসেবে।
শমীর পারিবারিক সূত্র জানিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর বিয়ে সম্পন্ন হয় সুমন-শমীর। গত ৭ অক্টোবর ছিল শমীর গায়ে হলুদের অনুষ্ঠান। ৯ অক্টোবর ছিল বিয়ের রিসিপশন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজন সম্পন্ন হয়। যে কারণে রিসিপশনে শুধু উপস্থিত ছিলেন বর-কনের দুই পরিবারের সদস্য ও কাছের মানুষ।
রেজা আমিনের দ্বিতীয় বিয়ে হলেও এটি শমী কায়সারের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী। নানা কারণে দুই বছর পর তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙ্গে যায়।
এরপর ২০০৮ সালের ২৪ জুলাই শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাতকে। সেই সংসারেও বিচ্ছেদ ঘটে।
নব্বই এর দশকের জনপ্রিয় টিভি অভিনেত্রী শমী কায়সার। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের কন্যা তিনি। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর সভাপতি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা