আসা-যাওয়ার মধ্যে থাকবেন তৌকীর
জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ এখন পরিচালনা নিয়ে বেশি ভাবছেন। এরইমধ্যে ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’, ‘ফাগুন হাওয়ায়’, ‘জয়যাত্রা’, ‘দারুচিনি দীপ’সহ আরও কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন। সিনেমাগুলোর মান নিয়ে কারও কোনো আক্ষেপ নেই, পেয়েছে দেশ-বিদেশের বিভিন্ন উৎসবের সম্মাননা। কিন্তু তৌকীর আহমেদ তা নিয়ে তুষ্ট নন। তিনি বলেন, ‘আমি সেদিন আনন্দিত হব যেদিন অজ্ঞাতনামার মতো সিনেমা মাসের পর মাস হলে চলবে।’ তিনি আরও বলেন, ‘এখনো আমাদের দেশে ভালো সিনেমা নির্মাণ ও পৃষ্ঠপোষকতার রেওয়াজ চালু হয়নি। আমি এক একটি সিনেমা করতে গিয়ে লগ্নিকারক সংক্রান্ত যে সমস্ত সমস্যার মুখে পড়েছি তাতে অন্য দেশের নির্মাতা হলে কাজই করতেন না। কিন্তু আমি চলচ্চিত্রকে সত্যি ভালোবাসি, নিজের না বলা গল্পকে চলচ্চিত্রের ভাষায় বলতে চাই। এজন্য শত বাধা-বিপত্তি পেরিয়ে এক একটি সিনেমা নিয়ে হাজির হই। প্রতিবার নতুন প্রত্যাশা থাকে, স্বপ্ন থাকে। সব প্রত্যাশা পূরণ হয় না। কিন্তু আমি হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি মনে করি একদিন চলচ্চিত্রে সুবাতাস বইবে।’
চলচ্চিত্রাঙ্গনের এই সমস্যা কীভাবে কাটানো যায় জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমেই দর্শকের রুচি তৈরি করতে হবে। এজন্য নিয়মিত ভালো গল্পে সিনেমা বানাতে হবে। দর্শক কী পছন্দ করছে তা মেনে নিয়ে সিনেমা করলে আমাদের সিনেমার মান আর বাড়বে না। তারচেয়ে বরং দর্শককে বৈচিত্র্যময় গল্পের ব্যতিক্রম নির্মাণের সিনেমা উপহার দিলে তারা সেটা দেখতেই অভ্যস্ত হয়ে পড়বে। আমাদের এক শ্রেণির দর্শক তৈরি আছে ভালো সিনেমা দেখার জন্য। তারা নেটফ্লিক্স দেখছে, বিদেশি সিনেমা দেখছে। সুতরাং তাদের হলমুখী করতে হবে। এজন্য বেশ কিছু ভালো সিনেমা হলও প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘এখনই সময় চলচ্চিত্রের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে পরিচিত করানো। এতে দেশ ও দেশের মানুষেরই সম্মান বৃদ্ধি পাবে। তার জন্য সিনেমা অঙ্গনে শিক্ষিত ও রুচিশীল মানুষের খুব দরকার।’
এদিকে, এ বছরের ফেব্রুয়ারিতে চিত্রকলা প্রদর্শনীর জন্য আমেরিকায় গিয়েছিলেন তৌকীর আহমেদের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। করোনার কারণে তিনি আর ফিরতে পারেননি দেশে। অবশেষে চলতি মাসে দুই সন্তানসহ তৌকীর আহমেদ গিয়ে বিপাশার সঙ্গে যোগ দেন। এখন তারা নিউ ইয়র্কে অবস্থান করছেন। সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ায় অনেকে ভাবতে শুরু করেছেন, এই তারকা দম্পতি বুঝি স্থায়ীভাবেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘আমেরিকায় স্থায়ী হওয়ার বিষয়টা মানুষ যেভাবে ভাবছে আসলে তেমনটা নয়। আমরা নিজেদের কথা ভাবলে অনেক আগেই যেতে পারতাম। কিন্তু তা না করে দেশের শিল্প-সংস্কৃতি বিকাশে কাজ করেছি। শিল্পী পরিচয়েই এখনো স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু আমাদের সন্তানদের উন্নত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করতে পারি না। মূলত ছেলেমেয়ের পড়ালেখার কারণেই আমরা যুক্তরাষ্ট্রে এসেছি। এখন তাদের স্কুলে ভর্তি কার্যক্রম সম্পন্ন করব। এরপর স্থায়ীভাবে থাকার জন্য যেসব শর্ত আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করর।’ তিনি আরও বলেন, ‘অল্প সময়ের মধ্যেই আমি আবার দেশে চলে আসব। আমি অবশ্য যাওয়া-আসার মধ্যেই থাকব। বিপাশা সেখানে সন্তানদের সঙ্গে অবস্থান করবে।’
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তৌকীর আহমেদ ‘রূপালী জোছনায়’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছিলেন। এটি চ্যানেল আইতে প্রচার হচ্ছে। এই নাটকের শ্যুটিং এখনো বাকি আছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা