শাবনাজ-নাঈম : বিয়ের ২৬ বছর
একে অপরকে ভালোবাসা, প্রেম, পরে বিয়ে করে সুখে সংসার করছেন নব্বইয়ে দশকের সেরা জুটি শাবনাজ-নাঈম। টানা অভিনয় করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। অল্প সময়ের মধ্যেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর দুজনই অভিনয়ের জগৎ থেকে সরে দাঁড়ান।
আজ ৫ অক্টোবর নাঈম ও শাবনাজ দম্পতির বিয়ের ২৬ বছর পূর্ণ হলো। ১৯৯৪ সালের এই দিনে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সিনেমার পর্দায় যেমন তাঁরা নিজেদের ভালোবাসা সফল করেছেন, আঁকড়ে ছিলেন; বাস্তবজীবনেও তা-ই করলেন। শোবিজ দুনিয়ার অন্যতম সফল দম্পতি হিসেবে তাঁরা এখনো সুখেই সংসার করে যাচ্ছেন।
১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত 'চাঁদনী' সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দেশীয় চলচ্চিত্রে নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয়। শুরুতেই বাজিমাত করেন তাঁরা। ঢালিউডে নতুন রোমান্টিক জুটি হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। এরপর একে একে এই জুটি দর্শককে উপহার দেন 'দিল', 'সোনিয়া', 'চোখে চোখে', 'বিষের বাঁশি', 'অনুতপ্ত', 'টাকার অহংকার', 'সাক্ষাৎ', 'জিদ'সহ আরো বেশ কিছু চলচ্চিত্র। সর্বশেষ 'ঘরে ঘরে যুদ্ধ' চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন নাঈম-শাবনাজ।
বিয়ের গল্পটা কেমন ছিল? শাবনাজ বলেন, ‘সিলেটে আমরা একটি ছবির শুটিং করছিলাম। শট দেওয়ার পর সুন্দর একটি জায়গায় বসে আছি। এমন সময় নাঈম আমাকে প্রপোজ করে। কথা শুনে আমি অনেক লজ্জা পাই। সিনেমায় আমরা অনেকবার এমন কথা বলেছি। তবে বাস্তবে বিষয়টি একেবারেই আলাদা মনে হয়েছে। অবশ্য আমি এর আগে থেকেই ওকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। এরপর আমি আমার পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। এরই মধ্যে আমাদের পরিবারের কাছে নাঈম অনেক ভালো ছেলে হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছিল।’
নাঈম বলেন, ‘আমিও বহু সিনেমায় শাবনাজকে এমন প্রেমের কথা বলেছি। তবে বাস্তবের বিষয়টা একেবারেই আলাদা। আমি শাবনাজের মুখ দেখেই বুঝে গেলাম, সে আমাকে ভালোবাসে। তারপর আমরা দুজনই পরিবারের সঙ্গে কথা বলে, সবার সম্মতি নিয়েই বিয়ে করি। বিয়ে করার পর সবার দোয়ায় সুখে-শান্তিতে সংসার করছি।’
প্রেমিক অভিনেতা থেকে স্বামী নাঈম সম্পর্কে শাবনাজ বলেন, ‘পর্দায় নাঈমকে আমি যেমন পেয়েছি, বাস্তবজীবনেও তা পেয়েছি। আমরা সুখে-শান্তিতে এতগুলো দিন পার করেছি।’
এরপর ১৯৯৪ সালের ৫ অক্টোবর রাজধানীর লালমাটিয়ায় শাবনাজের বাসায় নাঈম-শাবনাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সে আয়োজনে উপস্থিত ছিলেন তাঁদের দুই পরিবারের সদস্যরা। এই দম্পতির দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে বড় মেয়ে নামিরা উচ্চশিক্ষার জন্য কানাডায় আছেন এবং ছোট মেয়ে মাহাদিয়া রাজধানীর উত্তরার 'আগা খাঁ'য় পড়াশোনা করছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা