ভাবনার দ্বিতীয় ছবি ‘লাল মোরগের ঝুটি’
আশনা হাবিব ভাবনা। এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে সাবলীল অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ছোট পর্দার এই ব্যস্ত অভিনেত্রী আলোচনায় আসেন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে।
অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় সিনেমায় নিজের একটা আলাদা পরিচিতি পান ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি ভেবে চিন্তেই কাজ করেন। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করলেও সিনেমার সংখ্যা একটি। ‘ভয়ঙ্কর সুন্দর’র পরে আর কোনো সিনেমায় অভিনয় করেননি এই অভিনেত্রী। তবে ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমাখ্যাত ভাবনা দ্বিতীয় সিনেমার যুক্তিবদ্ধ হলেন।
নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘লাল মোরগের ঝুটি’ একটি মুক্তিযুদ্ধবিষয়ক ছবি। এই ছবিটিতে ভাবনাকে দেখা যাবে ভিন্নরূপে। ছবিটির কাজ শুরু হবে আসছে মাস থেকেই, জানায় সিনেমাটির প্রযোজনা সংস্থা।
ছোট পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও বড় পর্দায় তার অভিনীত প্রথম ও সবশেষ ছবি ‘ভয়ঙ্কর সুন্দর’। অনিমেষ আইচ পরিচালিত ছবিটি মুক্তি পায় সাড়ে তিন বছর আগে। ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবির শুটিং চলাকালীন এই ছবিটির সঙ্গে যুক্ত হন তিনি। ‘লাল মোরগের ঝুটি’তে ভাবনার সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ভাবনা।
আগামী ৪ অক্টোবর থেকে ভাবনার অংশের শুটিং হবে ময়মনসিংহে। এটি নুরুল আলম আতিকের সঙ্গে ভাবনার প্রথম কাজ। মুক্তিযুদ্ধভিত্তিক ‘লাল মোরগের ঝুটি’ সিনেমায় ভাবনাকে ‘পদ্ম’ নামে একটি চরিত্রে দেখা যাবে। তার সহশিল্পী হিসেবে একটি মোরগকে দেখা যাবে। লকডাউনের আগে প্রায় তিন মাস ধরে ছবিটির জন্য প্রস্তুতি নেন ভাবনা। নতুন করে কাজ শুরুর কথা উঠলে ভাবনা এক মাস ধরে নিজেকে প্রস্তুত করছেন।
এই সিনেমা নিয়ে জানতে চাইলে ভাবনা মানবকণ্ঠকে বলেন- ‘এখনই বিস্তারিত বলার সময় আসেনি। সময় হলে বলব। তবে এইটুকু ছবিটি নুরুল আলম আতিকের। আমার দীর্ঘ ক্যারিয়ারে দ্বিতীয় ছবি, দ্বিতীয় সিঁড়ি। মুক্তিযুদ্ধ আমার পছন্দের বিষয়। আমি একজন বাঙালি অভিনয়শিল্পী। তাই এই অনুভূতি নিয়েই দর্শকের ভালোবাসা ও সম্মান নিয়ে সৎভাবে কাজ করতে চাই। আমি এই মুহূর্তে দর্শকদের ভালোবাসা ও দোয়া চাই।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা