শুরু হচ্ছে মীরাক্কেল, পিছু ছাড়ছে না বিতর্ক
দীর্ঘ পাঁচ বছর পর শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলা টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেলের নতুন মৌসুম। আগামী ১১ অক্টোবর রাত ৮টায় এই সিজনের প্রথম পর্ব প্রচার হবে।
জানা গেছে, গত ১ অক্টোবর থেকে নতুন সিজনের শুটিং শুরু হয়েছে। বরাবরের মতো এবারো অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মীর আফসার আলী।
এই প্রতিযোগিতার শুরু থেকে সর্বশেষ পর্যন্ত বিচারকের দায়িত্ব পালন করেছেন—পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র। প্রতিযোগী, বিচারক ও উপস্থাপকের সম্মিলিত পরিশ্রমে এটি দ্রুত দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। কিন্তু দীর্ঘ দিনের পথচলায় এবার ছন্দপতন ঘটেছে। কারণ বিচারকের আসনে এই তিনজনের কেউ-ই এবার থাকছে না।
গত আগস্টের শেষের দিকে তাদের বাদ পড়ার খবর প্রকাশ্যে আসে। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়ে চ্যানেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ক্ষোভ উগড়ে ছিলেন শ্রীলেখা নিজেও। তবে কেন বাদ পড়েছেন তা নিয়ে এখনো মুখ খুলেননি শ্রীলেখা।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এবার বিচারকের আসনে দেখা যাবে টালিউডের দুই চিত্রনায়িকা পাওলি দাম ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও মীরের টিমে থাকছেন কমেডিয়ান বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিক। এরই মধ্যে তারা সবাই শুটিংয়ে অংশ নিয়েছেন।
মীরাক্কেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শুটিং সেটে তোলা কিছু ছবি পোস্ট করা হয়েছে। তাতে একসঙ্গে দেখা যায়—পাওলি দাম, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মীর আফসার আলী, বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিককে। এ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। তবে অধিকাংশ নেটিজেন নতুন বিচারকদের দেখে নেতিবাচক মন্তব্য করছেন।
তমাল রায় নামে একজন লিখেছেন—‘কর্তা ব্যাপারটা ঠিক জমলো না, সেই তিনজন বিচারক ছাড়া মীরাক্কেল অসম্পূর্ণ।’ টুটুল মুখার্জি নামে একজন লিখেছেন—‘পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্রীলেখা মিত্র নেই। অতএব এবার মীরাক্কেল দেখব না।’
বাংলাদেশ থেকে আরিফুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন—মীর ভাই, বাংলাদেশ থেকে বলছি। হতে পারে এই অনুষ্ঠান আপনার নামে। আপনি ছাড়া অনুষ্ঠানটি অচল। আপনি না থাকলে এই অনুষ্ঠানের কোনো মানে হয় না। কিন্তু আমরা যারা এত বছর ধরে এই অনুষ্ঠান দেখছি, যে অনুষ্ঠানের সঙ্গে আমাদের আবেগ মিশে আছে। সেই অনুষ্ঠান এভাবে নষ্ট করারও কোনো মানে হয় না। আপনাদের বিচারক প্যানেল দেখে হাসব না কাঁদবো বুঝতে পারছি না। এরা কি বিচারক? কীভাবে সম্ভব? টিআরটি শূন্য। বিচারক বদল করুন অথবা আরো কয়েক বছর এই অনুষ্ঠান বন্ধই রেখে দিন।
বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ তালিকায় ছিলেন বেশ কয়েকজন প্রতিযোগী। স্বাভাবিক কারণে বাংলাদেশে এই শোয়ের জনপ্রিয়তা কম নয়। ২০১৫ সালের ১০ ডিসেম্বর মীরাক্কেলের নবম সিজন শুরু হয়। এটি ছিল এই রিয়েলিটি শোয়ের সর্বশেষ সিজন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা