আমায় ঝুলন্ত অবস্থায় পেলে বুঝবেন আত্মহত্যা করিনি : পায়েল
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর অভিনেত্রী পায়েল ঘোষ বললেন, যদি কোনোদিন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তবে বুঝতে হবে তিনি আত্মহত্যা করেননি। অর্থাৎ পরোক্ষভাবে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন পায়েল।
আজ নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন পায়েল লেখেন, ‘একটি বড় পোর্টালে আমি অনুরাগ কাশ্যপেরঘটনাটি সম্পর্কে সাক্ষাৎকার দিয়েছিলাম। এরপরেই আমি জানতে পারি ওই সাক্ষাৎকারের জন্য ওরা অনুরাগের থেকেই অনুমতি চেয়েছে। ভারতবাসী, যদি আমাকে কোনোদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, বুঝবেন আমি আত্মহত্যা করিনি। ওদের কাছে অবসাদ ও চিকিৎসার তত্ত্ব তৈরিই রয়েছে।’
উল্লেখ্য, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন পায়েল ঘোষ। মঙ্গলবার নিজের আইনজীবীর সঙ্গে থানায় গিয়ে পরিচালকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেন তিনি। অভিনেত্রীর আইনজীবী নীতিন সতপুতে জানান, ২০১৪ তে পায়েলকে যৌন হেনস্থা করা হয় এবং নিজের বাড়িতে তার সঙ্গে দুর্ব্যবহার করেন পরিচালক। তিনি আরও জানান, পায়েল তখনি অভিযোগ দায়ের করতেন। কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছিল, অভিযোগ দায়ের করলে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। অভিনেত্রীর আইনজীবী আগেই জানিয়েছিলেন, অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পায়েলের আইনজীবী জানান, অনুরাগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪, ৩৪১ ও ৩৪২ ধারায় মামলা করা হয়েছে। তবে পায়েলের অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছেন পরিচালক। এসবই মিথ্যা এবং তার মুখ বন্ধ করার জন্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এর আগে গত ২ আগস্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গে কঙ্গনা রানাউত টুইট করে জানিয়েছিলেন, তার বাড়িতে যদি কখনও তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে যেন সেটিকে আত্মহত্যা বলে ধরে নেওয়া না হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা