এবার মাদক কাণ্ডে তলব দীপিকাকে, ডাকা হল সারা-শ্রদ্ধা-রাকুলকেও
বলিউডের মাদক কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। জিজ্ঞাসাবাদের জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ডেকে পাঠাল দীপিকা পাড়ুকোনসহ চার অভিনেত্রীকে। দীপিকা ছাড়া তলব করা হল সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রাকুল প্রীত সিংহকে। আগামী তিন দিনের মধ্যে ওই চার বলিউড অভিনেত্রীকে তাদের দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি।
দীপিকা এই মুহূর্তে গোয়ায় পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটে রয়েছেন। মঙ্গলবার পর্যন্ত ছবির শুটিং হলেও বুধবার থেকে আপাতত স্থগিত রয়েছে ছবির শুটিং। দীপিকার পাশপাশি মঙ্গলবারই তার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে ডেকে পাঠায় এনসিবি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত এনসিবি-র কাছ থেকে কিছু দিন সময় চেয়েছেন কারিশ্মা। কয়েকটি সূত্র বলছে, দীপিকা এবং কারিশ্মা এই মুহূর্তে একসঙ্গে গোয়াতেই রয়েছেন।
সোমবার রাতেই বেশ কয়েকজন বলি তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে আসে এনসিবি-র। চ্যাটটি পুরনো। ২০১৭ নাগাদ। সেই চ্যাটেই দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিক বার কথা চালাচালি হয়েছে। কখনও ‘ডি’, ‘কে’-কে গাঁজা আছে কিনা জিজ্ঞাসা করছেন। আবার কখনও বা ‘কে’ তাকে (ডি’কে) গাঁজার হদিশ দিচ্ছেন। বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা নিজেই। আর ‘কে’ অর্থাৎ কারিশ্মা দীপিকার ম্যানেজার। সত্যিই কি তাই? খতিয়ে দেখছে এনসিবি। পাশাপাশি এনসিবি-র নজরে রয়েছে বছর তিনেক আগে দীপিকাসহ বলিউডের বেশ কয়েকজন নামজাদা অভিনেতার ক্লাব ‘কোকো’তে একটি পার্টির ঘটনা। বলিউডের অন্দরের খবর, ওই পার্টির জন্যই‘কে’-র কাছে গাঁজার খবর জানতে চাইছিলেন ‘ডি’।
কারিশ্মা কাজ করেন ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’-তে। ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’র কর্ণধার মধু মন্টেনাকে আজ জেরা করেছে এনসিবি। কারিশ্মা আবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহারও ঘনিষ্ঠ বন্ধু। এই জয়ার সঙ্গেই রিয়া চক্রবর্তীর মাদক সংক্রান্ত চ্যাট কিছু দিন আগে ফাঁস হয়েছিল। জয়া রিয়াকে লিখেছিলেন, “সুশান্তের চায়ে চার ফোঁটা মিশিয়ে দিও। ৩০/৪০ মিনিটের মধ্যেই ফল টের পাবে।’
গত তিন ধরেই জয়াকে নিয়মিত তাদের দফতরে ডেকে পাঠাচ্ছে এনসিবি। শোনা যাচ্ছে, জয়া এবং কারিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এনসিবি সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার জয়া সাহা জিজ্ঞাসাবাদের সময় এনসিবি-কে জানান, রিয়া, শ্রদ্ধা এবং সুশান্তের জন্য তিনিই সিবিডি অয়েল (ক্যানাবিডিয়ল) কিনে দিয়েছিলেন। সিবিডি আদপে গাঁজা থেকে তৈরি এক ধরনের তেল জাতীয় পদার্থ।
এনসিবি সূত্রে আরও জানা যাচ্ছে, রাকুল এবং সারার নাম বয়ানে উল্লেখ করেন মাদক কাণ্ডে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রিয়ার বয়ান অনুযায়ী,‘কেদারনাথ’ছবির শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। ওই ছবিতে সুশান্তের কো-স্টার ছিলেন সারা। সে সময় সম্পর্কেও ছিলেন তারা। কিছু দিন আগেই সারা এবং সুশান্তের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, একসঙ্গে ধূমপান করছেন সারা-সুশান্ত। রিয়া এদিকে এনসিবি-কে জানিয়েছেন, সুশান্তের সিগারেটে গাঁজা ভরে খাওয়ার অভ্যাস ছিল। আর সেই অভ্যাস নাকি হয়েছিল ‘কেদারনাথ’শুটের সময়েই।
সুশান্তের মতো সারাও কি মাদকাসক্ত? খতিয়ে দেখবে এনসিবি। এখন পর্যন্ত সারা, দীপিকা, রাকুল বা শ্রদ্ধা, কেউই এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে বলিউডের প্রথম সারির অভিনেতাদের নাম হঠাৎই মাদক মামলায় জড়িয়ে যাওয়ায় আপাতত স্তম্ভিত বলিউড। শোনা যাচ্ছে, এখানেই শেষ নয়। এনসিবি’র নজরে আরও বেশ কয়েকজন বলিস্টার। এরপর ডাক পড়বে কার? উত্তাল ইন্ডাস্ট্রি। সূত্র : আনন্দবাজার পত্রিকা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা