মেয়াদ শেষেও ছাড়া পাননি রিয়া চক্রবর্তী
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরপর আদালত তাকে ১৪ দিন কারাগারে থাকার নির্দেশ দেন। আজ মঙ্গলবার মাদক মামলা সংক্রান্ত বিশেষ আদালত এনডিপিএস (নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস) তার হেফাজতের মেয়াদ বাড়িয়েছে।
এখনই ছাড়া পাচ্ছেন না রিয়া চক্রবর্তী। আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুম্বাইয়ের বাইকুল্লা জেলেই থাকতে হবে তাকে। তবে ইতিমধ্যেই বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন রিয়া ও তার ভাই শৌভিক। আগামী কাল তার শুনানি হওয়ার কথা রয়েছে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ উঠে আসার পর গত ৯ সেপ্টেম্বর রিয়াকে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সে বার ১৪ দিনের জেল হেফাজত হয় রিয়ার। মঙ্গলবার সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, নতুন করে আদালতে আবেদন জানিয়েছিল এনসিবি। তাতেই আদালত এদিন আরও ১৪ দিনের হেফাজত মঞ্জুর করে।
সুশান্তের মৃত্যুর আগে কয়েক মাস ধরে তার সঙ্গে সম্পর্কে ছিলেন রিয়া। কিন্তু গত ১৪ জুন বান্দ্রার বাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর, রিয়াকেই কাঠগড়ায় তোলে প্রয়াত অভিনেতার পরিবার। রিয়ার নামে মামলা দায়ের করেন সুশান্তের বাবা। রিয়া তার ছেলের টাকা নয়ছয় করেছেন এবং তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
শুরুতে মহারাষ্ট্র পুলিশের হাতে সুশান্ত মৃত্যুর তদন্তভার থাকলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে ফের তা সিবিআইয়ের হাতে ওঠে। টাকা নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখার ভার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
এদিকে মাদক যোগের ঘটনায় নাম এসেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরও। মঙ্গলবার দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে জেরা করে এনসিবি। ট্যালেন্ট এজেন্সির একজিকিউটিভ জয়া সাহাকেও এ দিন দ্বিতীয় বার জেরা করা হয়। জেরা করা হয় সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদীকেও।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা