সিরাজগঞ্জে শেষ হলো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
পরী-সিয়ামের সুন্দরবন অ্যাডভেঞ্চার শেষ হলো সিরাজগঞ্জ গিয়ে। এরমাঝে নদীপথে সুন্দরবন হয়ে, লকডাউনে থেমে, আকাশপথে খুলনা গিয়ে, ঢাকার সদরঘাট-এফডিসি অঞ্চলেও চলেছে তাদের অ্যাডভেঞ্চার। গত মার্চে সদরঘাট থেকে শুরু হয় সরকারি অনুদান পাওয়া শিশুতোষ ছবিটির শুটিং।
গতকাল (১৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ অঞ্চলে একটি গানের দৃশ্যধারণের মাধ্যমে এর পরিচালক আবু রায়হান জুয়েল চূড়ান্ত প্যাকআপ ঘোষণা করেন।
বেশ উচ্ছ্বাস নিয়ে পরীমনি বলেন, ‘‘আজ আমরা ‘তুই কি আমায় ভালোবাসিস’ গান দিয়ে ছবির কাজ শেষ করলাম। পুরো ছবিতে বলা যায় মেকআপবিহীন পরীকে দেখতে পারবেন দর্শকরা। পাশাপাশি এতে কাজ করেছে অর্ধশত শিশুশিল্পী। তাদের সঙ্গে এভাবে কাজ করাটাও আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা।’’
রাতুল ও তৃষা চরিত্রে সিয়াম-পরীটানা ২৫ দিনের সফরের উদ্দেশে গত ১৪ মার্চ ১২০ জনের একটি দল সদরঘাট থেকে খুলনায় যায়। যার সূচনা হয় সদরঘাট টার্মিনালে সাহিত্যিক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবালের উপস্থিতিতে। তিনি সিনেমা সংশ্লিষ্টদের মিষ্টিমুখ করিয়ে বিদায় জানান। এরপর করোনার মধ্যে কিছুটা কাজ বাকি রেখে ঢাকায় ফেরেন তারা। লকডাউনের জন্য টানা কয়েক সপ্তাহ নদীতেও কাটাতে হয়েছে তাদের। এরপর গত ৪ সেপ্টেম্বর ছবির বাকি কাজ শেষ করার জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে চেপে যশোরের উদ্দেশে উড়াল দেন নির্মাতা রায়হান জুয়েল, নায়িকা পরীমনি, নায়ক সিয়াম আহমেদসহ বড় একটি দল। যশোর থেকে তাদের গন্তব্য ছিল খুলনা। সেখান থেকে ফিরে ঢাকায় কিছু অংশের কাজ করে টিম যায় সিরাজগঞ্জে।
কাজটি প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘এটা জুয়েল (নির্মাতা) ভাইয়ের প্রথম সিনেমা। প্রথম সন্তান। আমরা সে সন্তানকে বড় করার চেষ্টা করেছি। অনেক সময় প্রয়োজনের চেয়েও কষ্ট বেশি করেছি। সত্যি ভালো লাগছে যে, অবশেষে সুন্দরভাবে ছবিটির কাজ শেষ করতে পেরেছি। এ জন্য প্রাপ্তির আনন্দটাও বেশি হবে। এখন দর্শকরা ছবিটি গ্রহণ করলে ভালো লাগবে।’ নাট্য নির্মাতা আবু রায়হান জুয়েলের এটি প্রথম চলচ্চিত্র। তিনি বলেন, ‘অবশেষে ছবির কাজ শেষ হলো। ফাইনালি ভালো কিছু হোক- এটাই আমার চাওয়া।’
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। এর চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির সহ-প্রযোজনায় আছে বঙ্গ। এর অন্যতম দুই চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পরীমনি। আরও আছেন আজাদ আবুল কালাম, কচি খন্দকারসহ অর্ধশতাধিক শিশুশিল্পী।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা