এবার কঙ্গনার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনাউত বরাবরই ঠোঁটকাঁটা স্বভাবের। যার কারণে তার পেছনে উঠে পড়ে নেমেছেন অনেকেই। কঙ্গনার বিরুদ্ধে রীতিমতো আদাজল খেয়ে আসরে নেমেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে। তিনদিন আগেই বেআইনি অভিযোগে কঙ্গনার অফিস ভাঙচুর করেছে শিব সেনা পরিচালিত বৃহন্মুম্বাই পৌরসভা।
এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে মাদক মামলার তদন্ত শুরু করবে মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে গতকাল রাতেই মুম্বাই পুলিশকে চিঠি দিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে।
কিন্তু তদন্ত কীসের ভিত্তিতে হবে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যাতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি একটা সময় ড্রাগ সেবন করতাম’।
সূত্রের খবর, এই ভিডিওটিই হাতিয়ার হতে চলেছে কঙ্গনা রনাউতের বিরুদ্ধে। তবে, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, বলিউডের ‘ড্রামা কুইন’র বিরুদ্ধে মামলাটি দায়ের হবে তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের একটি বয়ানের ভিত্তিতে। সেই ২০১৬ সালেই অধ্যয়ন সুমন দাবি করেছিলেন, সম্পর্কে থাকাকালীন তাকে জোর করে ড্রাগ নিতে বাধ্য করতেন কঙ্গনা। সুশান্ত ইস্যুতে ড্রাগ চক্র নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরও তিনি একই দাবি করেছেন।
যদিও, মুম্বাই পুলিশ যে তার বয়ানের ভিত্তিতে কঙ্গনার বিরুদ্ধে তদন্ত শুরু করতে চলেছে, সে বিষয়ে মন্তব্যে নারাজ অধ্যয়ন। তার সাফ কথা, “আমি যখন ২০১৬ সালে মুখ খুলেছিলাম, তখন আমাকে বিভিন্নভাবে সমস্যায় পড়তে হয়েছিল। তাই এসব ঝামেলায় আর জড়াতে চাই না।”
কিন্তু অধ্যয়ন না চাইলে কী হবে? তাঁর বয়ানকে হাতিয়ার করে কঙ্গনাকে শিক্ষা দিতে চাইছে মহারাষ্ট্রের শিব সেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার।
এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা বলিউডে মাদক চক্রের ঘৃণ্য ছবি জনসমক্ষে এনে দিয়েছে। মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে জেল খাটছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। শোনা যাচ্ছে, তিনি নাকি বলিউডের এ-লিস্টার ২৫ জন তারকার তালিকা এনসিবিকে দিয়ে দিয়েছেন, যারা কিনা হয় ড্রাগ সেবন করেন, কিংবা মাদক চক্রের সঙ্গে যুক্ত। এই তালিকায় সারা আলি খান, রকুলপ্রীতের মতো অভিনেত্রীদের নামও প্রকাশ্যে এসেছে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা