এবার নিরবের নায়িকা অপু
প্রায় একযুগ আগে যুগল নির্মাতা শাহীন সুমনের ‘মন যেখানে হৃদয় সেখানে’ ও ‘মনে বড় কষ্ট’ ছবিতে অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন চিত্রনায়ক নিরব৷ একযুগ পর এবার নিরবের নায়িকা হতে যাচ্ছেন ঢালিউড কুইন অপু। অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিতব্য এই ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিতব্য ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন বন্ধন বিশ্বাস।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের একটি রেস্তোরায় নিরব-অপু বিশ্বাস ‘ছায়াবৃক্ষ’ ছবিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন।
এ প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক অনুপ বড়ুয়া বলেন, নিরব এবং অপু বিশ্বাস দুজনকে এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে। নায়িকা অপুকে আগেই চুক্তিবদ্ধ করতাম, কিন্তু তিনি বগুড়া ছিলেন বলে সম্ভব হয়নি। সেজন্য রবিবার দুপুরে নায়ক-নায়িকা দুজনকেই অফিসিয়ালি সাইনিং দেয়া হচ্ছে।
নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, অপু বিশ্বাস জনপ্রিয় নায়িকা। আর নিরব আমার খুব আপন মানুষ। তার সঙ্গে বোঝাপড়া চমৎকার। আশা করছি, ‘ছায়াবৃক্ষ’-তে নতুন এ জুটিকে দর্শক পছন্দ করবেন। এ ছবির জন্য অপু বিশ্বাসকে কমপক্ষে ১৫ কেজি ওজন কমানোর কথা বলেছি। তিনি তাই করবেন বলে আশ্বাস দিয়েছেন। পহেলা অক্টোবর থেকে চট্টগ্রামে ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিং হবে।
জানা গেছে, মূলত চা বাগানের শ্রমিকদের সুখ, দুঃখ, হাসি কান্না ও সার্বিক দিনযাপন নিয়ে ‘ছায়াবৃক্ষ’ ছবির গল্প। নিরব-অপু ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ। ছবির সংগীত পরিচালনায় ইমন সাহা এবং কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করছেন তানভীর আহমেদ সিডনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা