আর কখনোই অভিনয় করতে দেখা যাবে না নুসরাতকে?
আর কখনোই অভিনয় করতে দেখা যাবে না চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। গানের তালে দেখা যাবে না তার কোমর দোলানো। হাসবেন না তিনি কোনো নায়কের প্রেমে পড়ে। এমনটা হতেই পারে। কারণ ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া বলছে বিয়ের পর অস্ট্রেলিয়ায় স্থায়ী হবেন ফারিয়া।
দীর্ঘ সাত বছরের প্রেম প্রকাশে এনেছেন নুসরাত ফারিয়া। গেল মার্চ মাসে বাগদান সেরেছেন প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে। সবকিছু ঠিক থাকলে বিয়ের পিঁড়িতে বসবেন চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে।
আর বিয়ের পর এই চিত্রনায়িকা স্থায়ী হবেন অস্ট্রেলিয়ায়। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথাই জানালেন ফারিয়া। তিনি বলেন, ‘পরিকল্পনা রয়েছে ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব। আশা করি সেসময় করোনা পরিস্থিতি ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার কথা ভাবছি।’
তবে অস্ট্রেলিয়া যাওয়ার পর শোবিজে কাজ করবেন কি না সেই বিষয়ে কিছু জানাননি তিনি। বলে রাখা ভালো, বিয়ে করে অনেক অভিনেত্রীই স্বামী ও শ্বশুরবাড়ির দাবির মুখে শোবিজকে চিরতরে বিদায় জানিয়েছেন। তাদের অনেকে দেশের বাইরে স্থায়ী হয়ে সংসার ধর্মে মন দিয়েছেন। নুসরাত ফারিয়ার ভবিষ্যত কি সেটার জন্য অপেক্ষা করা ছাড়া এ মুহূর্তে আর কোনো উপায় নেই।
এদিকে ওই সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া আরো জানান, এবার জন্মদিনে হবু স্বামীর কাছ থেকে একটি নীল হীরার আংটি উপহার পেয়েছেন তিনি।
দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জন্ম ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে। আর জে হিসেবে তিনি শোবিজে পথ চলা শুরু করেন। এরপর তাকে দেখা গেছে উপস্থাপনায়, মডেলিংয়ে। তবে নিজেকে তিনি জনপ্রিয় করে তুলেন জাজ মাল্টিমিডিয়ার সিনেমার মাধ্যমে বড় পর্দায় পথচলা শুরু করে। ঢাকার পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু সিনেমার মাধ্যমে পরিচিতি পেয়েছেন তিনি।
বর্তমানে তার হাতে রয়েছে ‘ভয়’ নামে কলকাতার একটি ছবি। খুব দ্রুতই রাজা চন্দের সে সিনেমার শুটিংয়ে অংশ নিতে সড়কপথে দেশ ছাড়বেন এই অভিনেত্রী।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা