রামুর বিশিষ্ট সংগীতশিল্পী প্রবীর বড়ুয়া আর নেই
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজারের রামুর বিশিষ্ট সংগীতশিল্পী ও সাবেক পর্যটন কর্মকর্তা প্রবীর বড়ুয়া (৬৭)। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্থানীয় রামুর জাদীপাড়া শ্মশান প্রাঙ্গণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রয়াত শিল্পী প্রবীর বড়ুয়া রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের ঐতিহ্যবাহী টুনি পরিবারের প্রয়াত উমেশ চন্দ্র বড়ুয়া মহাজন ও চারুবালা বড়ুয়ার ছেলে। তিনি ৭০ দশকে ঢাকা মিউজিক কলেজ থেকে ব্যাচেলর অব মিউজিক (বি মিউজিক) ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে তিনি সর্বশেষ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কক্সবাজারের মোটেল ব্যবস্থাপক ছিলেন। সেখান থেকেই তিনি অবসরে যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সহ-সভাপতি ও বেতারের নাট্য প্রযোজক জসীম উদ্দিন বকুল ও সংগীত প্রযোজক বশিরুল ইসলাম জানান, বিগত কয়েক বছর ধরে সপরিবারে কক্সবাজার শহরের মোজাহের পাড়ায় বসবাস করলে এখনও পর্যন্ত রামুর সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দিয়ে আসছিলেন প্রবীর বড়ুয়া।
জানা গেছে, সর্বশেষ প্রবীর বড়ুয়া রামু পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন পরিষদ এবং রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক উপ-পরিষদের আহ্বায়ক, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি রামুর দূর্বার শিল্পী, রামু সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, রামু শিল্পকলা একাডেমি,শব্দায়ন আবৃত্তি একাডেমিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে তাঁর এ মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার ও রামুর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দিয়েছেন- কক্সবাজার শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসীম উদ্দিন বকুল, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক নাট্যকার স্বপন ভট্টাচার্য, নাট্যজন মাষ্টার মো. আলম, সংগীতশিল্পী মানসী বড়ুয়া, কক্সবাজার রেডিও এনাউন্সারস ক্লাবের সভাপতি সুনীল বড়ুয়া, সাধারন সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা