ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
আপডেট : ৯ সেপ্টেম্বর, ২০২০ ১০:৩৭

অভিনেতা কে এস ফিরোজ আর নেই

অনলাইন ডেস্ক
অভিনেতা কে এস ফিরোজ আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ (ইন্না-লিল্লাহ..... রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

এই খবর নিশ্চিত করে জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গতকাল তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা নিউমোনিয়া হওয়ার কথা বলেছেন। এরপর ইনজেকশন দিলে তার অবস্থার আরও অবনতি হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থান তিনি মারা গেছেন।

তিনি বলেন, আমার অনেক নাটকেই এই গুণী শিল্পী অভিনয় করেছেন। সকাল বেলাই এমন দুঃসংবাদ মেনে নিতে পারছি না।

 

উপরে