অন্তরালের, অপ্রকাশ্য রহস্যময়ী বুবলী
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ৯টি সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পাওয়া শবনম বুবলী সিনেমা পাড়া থেকে অনেক দূরে। কতটা দূরে কেউ জানে না। ‘বীর’ সিনেমার শুটিং শেষে দীর্ঘ সময় তাকে দেখা যাচ্ছে না। বুবলী এখন কোথায়? ঢালিউডপাড়া থেকে শুরু করে দেশের সিনেপ্রেমীদের মুখে এখন এই প্রশ্ন।
দু'একজন বুবলীর খোঁজ জানেন দাবি করে গণমাধ্যমের সামনে এলেও আসলে তারা যা বলছেন তা স্পষ্ট বোঝা যায় 'গালগল্প।' তারা বলছেন বুবলী আছেন, ঢাকাতেই আছেন। এমন বক্তব্যদানকারীদের উদ্দেশ্যে শোবিজের মানুষেরা 'হাস্যকর বিষয়' উল্লেখ করে বলেন, বুবলী ঢাকায় থাকলে রহস্য করছেন, এই রহস্যের নিশ্চই অর্থ আছে। কি সেই অর্থ? বুবলীকে ফোন দিলে তিনি ধরেননি, তার দেশের ফোন নম্বর খোলা। অথচ ধরছেন না। দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন না বুবলী।
বুবলী নিজেই ঘোষণা দিয়েছিলেন, ‘বীর’ ও ‘ক্যাসিনো’ সিনেমার শুটিং শেষে লম্বা বিরতিতে যাবেন। তবে কেন বিরতিতে যাচ্ছেন তা স্পষ্ট করেননি। আর তার সেই ঘোষণার প্রেক্ষিতে গুঞ্জন ওঠে, শাকিব খানের সঙ্গে ঘর পেতেছেন বুবলী। তিনি এখন সন্তানসম্ভাবা। সন্তান জন্মদানের উদ্দেশ্যেই বিদেশে পাড়ি জমিয়েছেন। এজন্যই সিনেমা থেকে আপাতত ছুটি নিয়েছেন তিনি।
এদিকে একটি সূত্র বলছে বুবলী এখন যুক্তরাষ্ট্রে। কেন যুক্তরাষ্ট্রে এই প্রশ্নের জবাবে অনেকগুলো প্রসঙ্গ এসে যায়। তবে যুক্তরাষ্ট্রে বুবলী শাকিব খানের নির্দেশনাতেই গিয়েছেন। সেখানে বুবলীর যাবতীয় 'টেক কেয়ার' এর দায়িত্বে রয়েছেন একজন ছোট পর্দার বাংলাদেশি নির্মাতা। যিনি শাকিব খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। যার ছবির নাম ইতোমধ্যে গণমাধ্যমে ঘোষিত। বুবলী যুক্তরাষ্ট্রে কিন্তু তার দেশের ফোন নম্বর খোলা কেন? এই প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, শাকিব খান যখন দেশের বাইরে থাকেন তখনও তার দেশের ফোন নম্বর বন্ধ পাওয়া যায় না। অর্থাৎ রোমিং চালু থাকে। কৌশলগত কারণেই বুবলীর ফোন নম্বর খোলা রাখা হয়েছে। অপু বিশ্বাস যেমন আড়ালে চলে গিয়েছিলেন, বুবলী তেমনই এখন আড়ালে। গণমাধ্যমকর্মীদের যেমন এড়িয়ে চলেছেন অপু বিশ্বাস, বুবলীও তেমনই এড়িয়ে চলছেন।
গত ১৮ ফেব্রুয়ারি একটি বেসরকারি টেলিভিশন খবর প্রচার করে, "অপু বিশ্বাসের পথে হাঁটছেন বুবলী। ২৫ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলীকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান।" সেই খবর নিয়ে তুমুল হৈচৈ পড়ে যায়। সে খবরকে এখনো মিথ্যা প্রমাণ করতে পারেননি বুবলী, কেননা তিনি আড়াল ভাঙেননি।
বুবলীর যোগাযোগ রয়েছে শাকিব খানের সঙ্গে। শাকিব গণমাধ্যম বলছেন, 'আমার এতোগুলো ছবির নায়িকা, আমার সঙ্গে তো যোগাযোগ থাকবেই।'
বুবলী প্রসঙ্গে 'ক্যাসিনো' নায়ক নিরবের সঙ্গে যোগাযোগ করা হয়। নিরব বলেন, বুবলীর সঙ্গে আমার ৫-৬ মাস আগে কথা হয়েছিল। আসলে আমাদের ক্যাসিনোর ছবির শুটিং শেষ হয়ে গিয়েছিল, ডাবিংও করে দিয়েছেন বুবলী। যে কারণে কথা কম হতো। তারপরেও সর্বশেষ যখন কথা হয় তখন তো তিনি ঢাকাতেই ছিলেন।
বুবলী আড়ালে থাকলে ইনস্টাগ্রামে সচল রয়েছেন। সেখানে মাঝেমধ্যে টুকটাক ছবি পোস্ট করেন। করোনা দেশের প্রায় সকল শোবিজ তারকাই ফেসবুক লাইভে এসে জনসচেতনতা মূলক কথাবার্তা বললেও বুবলী আড়াল ভাঙেননি। সর্বশেষ ক্যাসিনো ছবির একটি পোস্টার শেয়ার করেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা