সিনেমা না করার সিদ্ধান্তটা হয়তো ভুল ছিলো: সুইটি
মৃত্যুর ২৪ বছর পরও এতটুকু জনপ্রিয়তা কমেনি সালমান শাহের। তিনি আজও বেঁচে রয়েছেন প্রতিটা ভক্তের হৃদয়ে। ১৯৯৬ সালের আজকের এইদিনে তিনি প্রয়াত হন। তারা হয়ে আলো জ্বালাতে এসে সবার মন জয় করে অল্পতেই নিভে যায় সালমান নামের সেই আলো। তার অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি শোবিজ অঙ্গন ও তার ভক্তরা।
প্রায় চার বছরের ক্যারিয়ারে অনেকের সঙ্গেই কাজ করেছিলেন সালমান শাহ। সবার সঙ্গেই তার সখ্যতা ছিল দারুণ। সালমান শাহকে অভিষেকেই সহশিল্পী হিসেবে পেয়েছিলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। ‘স্বপ্নের পৃথিবী’ নাটকে দেখা গেছে তাদেরকে। নাটকটি প্রচার হয় ১৯৯৬ সালে। ওই বছরই রহস্যজনকভাবে মারা যান সালমান। তার সঙ্গে কাজ করার স্মৃতি ২৪ বছর পরও জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রীর কাছে উজ্জ্বল।
সালমান শাহের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমে সুইটি বলেন, ‘ সালমানের চলে যাওয়া আর আমার মিডিয়াতে আসার ২৪ বছর হয়ে গেল! সালমানের সঙ্গে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেছি এটা ভাবতেও দারুণ লাগে আমার কাছে। সিনেমার নায়ক হিসেবে সে তখন জনপ্রিয়তার তুঙ্গে ছিল যখন আমি তার সঙ্গে কাজ করি। কনফিউজড ছিলাম যে আমি এডজাস্ট করতে পারবো কিনা। নাটকের আগের দিন রিহার্সেল ছিল। আমি যখন সালমানকে দেখলাম এতো নরমাল ছিল সে, আমি দেখে বেশ আশ্চর্য হলাম। শুটিংয়ে গেলাম। সালমান আমাকে ম্যাডাম ম্যাডাম বলছিলো। আমি বললাম, ম্যাডাম ম্যাডাম কেন বলছো? তখন সালমান উত্তর দিলো, ‘এটা আমাদের ফিল্মের সিস্টেম। নারী শিল্পীকে এই সম্মানটা দিই আমরা।’
আমার সঙ্গে ওর ব্যবহার সত্যি ভোলার নয়। একটা মানুষ জনপ্রিয়তার তুঙ্গে যাওয়ার পরও এতটা অসাধারণ হতে পারে এমনটা খুব একটা দেখিনি। মন খারাপের ব্যাপার হলো নাটকটি শেষ হওয়ার আগেই সালমান মারা গেল। সে পুরো কাজটি সমাপ্ত করে যেতে পারেনি। তাকে ছাড়াই নাটকটি শেষ করা হলো। সালমানের চলে যাওয়ার পর নাটকটি অন এয়ারে যায়। দারুণ রেসপন্স ছিলো। আমাদের সে নাটকের কস্টিউম ডিজাইন করেছিল সালমানের স্ত্রী সামিরা।
সালমানের সঙ্গে নাটকের আগেই পরিচিত ছিলেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি সালমানকে আগে থেকেই চিনতাম। ও ফিল্মে যাবার আগে আমরা একই সময়ে মডেলিং করেছি। বিটপি নামে একটি বিজ্ঞাপনী সংস্থা ছিল। ওখানে আমি স্ক্রিন টেস্ট দেবার জন্য গিয়েছিলাম। সেখানে সালমানও গিয়েছিলো। ওর ডাক নাম ছিল ইমন। হাই-হ্যালো হতো। তারপর ফিল্মে ওর দীর্ঘ ব্যস্ততা। আমিও মঞ্চ-নাটক-মডেলিংয়ে ব্যস্ত।’
আপনার চোখে সালমান কেমন ছিল জানতে চাইলে সুইটি বলেন, ‘দারুণ ভালো মানুষ। ওর সঙ্গে কাজ করতে গিয়ে আমি আসলে বুঝতেই পারিনি যে সে তারকা নাকি আমি! মনে হয়েছে আমার বহুদিনের পুরনো একজন কলিগ। এমনও হয়েছে কোথাও শুটিং হচ্ছে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি। সালমান নিজে ছাতাটা না নিয়ে বলতো ‘ম্যাডামকে ছাতাটাও দাও, তার যত্ন নাও’।
সালমান শাহের সঙ্গে সিনেমার প্রস্তাব পেয়েছিলেন সুইটি। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে অনেক সিনেমার অফার এসেছিলো। সালমানের সঙ্গেও কাজের প্রস্তাব ছিলো। কিন্তু তখন তো নাটক নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। কাজ করা হয়নি।’
‘আমার মনে হয় কি নাটক তো মানুষ ভুলে যায়। কিন্তু ফিল্ম ভুলতে পারে না। খুব কম নাটকেই দর্শক মনে রাখে। কিন্তু একটি সিনেমা দর্শক মনে রাখে বা আর্কাইভে চলে যায়। আর একজন অভিনয় শিল্পীর স্বপ্ন থাকে সিনেমা করার। বলা চলে অভিনয়ের শেষ জার্নি বা ডেস্টিনেশন সিনেমাই। আমি শুরুতে প্রস্তাব পেয়েছিলাম। তখন করা হয়নি। হয়তো ডিসিশনটা ভুল ছিল। সালমান এতো বড় তারকা। তার সঙ্গে সিনেমাটি করলে সেটি আর্কাইভে থাকতো। সিনেমাটি দেখে আজ খুব ভালো লাগতো।’- সবশেষে যোগ করেন তানভীন সুইটি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা