নুসরাতের নতুন নায়ক কে?
এসকে মুভিজ়ের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘স্বস্তিক সংকেত’, যেটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। এই ছবির মাধ্যমে দর্শক পেতে যাচ্ছে এক নতুন জুটি। ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত জাহান। আর তার সঙ্গে নতুন জুটি বাঁধতে চলেছেন গৌরব চক্রবর্তী। দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস ‘নরক সংকেত’ অবলম্বনে এই ছবির কাহিনির পুনর্নির্মাণ, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন সৌগত বসু। এ মাসের শেষেই শুটিং করতে লন্ডন পাড়ি দেবে ছবির টিম।
গল্পের দুই প্রটাগনিস্ট রুদ্রাণী ও প্রিয়মের ভূমিকায় দেখা যাবে নুসরাত ও গৌরবকে। যদিও এখনও চুক্তি স্বাক্ষর করেননি তারা, তবে তারা যে থাকছেন তা নিশ্চিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ও বর্তমান সময়কে মিলিয়ে দেওয়া হচ্ছে ছবির গল্পে। হিটলার-নেতাজি সাক্ষাৎ, নিও-নাৎসি মুভমেন্ট ও ইউরোপে অভিবাসী সমস্যা, এক ধরনের নভেল ভাইরাস ও তার অ্যান্টিডোটের ফর্মুলা আবিষ্কার— স্ক্রিপ্টে মজুত নানা উপাদান। সময়ের দাবি মেনেই চিত্রনাট্যে সংযোজিত হয়েছে মারণভাইরাসের বিষয়টি।
১৯৪২-৪৩ সালের প্রেক্ষাপট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন হিটলারের রণকৌশলে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা, যার মধ্যে রয়েছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারও। এক বিজ্ঞানীর আবিষ্কৃত ভাইরাসের অপব্যবহার শুরু করে নাৎসি বাহিনী, যা বুঝতে পেরে সেই বিজ্ঞানী ভাইরাসটি ছড়িয়ে দেয় কিছু নাৎসি সৈন্যের মধ্যে। একই সঙ্গে লুকিয়ে ফেলে তার অ্যান্টিডোটের ফর্মুলাটিও। কাট টু, বর্তমান সময়। ক্রিপ্টোগ্রাফার রুদ্রাণীর ডিকোড করা ফর্মুলার অপপ্রয়োগ শুরু হয় ইউরোপের ইমিগ্র্যান্টদের উপরে। রুদ্রাণী আর প্রিয়ম তার অ্যান্টিডোটের ফর্মুলা কী ভাবে খুঁজে বার করবে, সেই অনুসন্ধান কী ভাবে তাদের নিয়ে যাবে অতীতে, তাই নিয়েই দানা বাঁধবে থ্রিলার। এখানেই থাকছে চ্যাটার্জি নামে একটি গুরুত্বপূর্ণ চরিত্র, যার বাবা সেই অতীতের সঙ্গে যোগসূত্র তৈরি করে দেয়। চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। শাশ্বতকে দেখা যাবে নেতাজির ভূমিকায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা