প্রেমিক পাচ্ছেন না পায়েল
সর্বশেষ ‘মুখোশ’ ছবিতে দেখা গিয়েছে পায়েল সরকারকে। এরপর কাজ শুরু করেছেন নতুন ছবি ‘ম্যাজিক’ এর। ফ্লুরোসেন্ট রং আর গসিপ মোড়া পেজ-থ্রি’র পার্টিতে আগেরমত আর দেখা যায় না তাকে। রাজ চক্রবর্তী আর আবির সেনগুপ্তর সঙ্গে ব্রেকআপের পর অনেক দিন হল তার প্রেমের নতুন কিস্সাও শোনা যায়নি টলিপাড়ায়।
এই অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে জানান, প্রতি দিন নতুন নতুন পরিচালক স্ক্রিপ্ট শোনাতে ফোন করেন আমাকে। আমি করি বা না করি, সেটা পরের ব্যাপার। তারা যে প্রথমেই আমাকে কাস্ট করার কথা ভেবে আমার সঙ্গে যোগাযোগ করেন, তার জন্য আমার কোনও পার্টির দরকার পড়ে না। আর তা ছাড়া ওই পার্টিতে গিয়ে পিআর করে অফার পাব, এটা না আমার দ্বারা হবে না। আর এখন এইসব খুব একটা ওয়ার্ক করেও না।
প্রায় ১৩/১৪ বছরের ক্যারিয়ারে খুব বেশি একটা সাফল্য পাননি তিনি। ‘প্রেম আমার’ , ‘বোঝে না সে বুঝে না’-তে তুখোড় অভিনয়, ‘পাশের বাড়ির মেয়ে’ মানেই পায়েল সরকার, সেইখান থেকে পর পর বেশ কিছু ছবি ফ্লপ। এ নিয়ে পায়েলের ভাষ্য, ছবি হিট হবে না ফ্লপ হবে সেটা শুধুমাত্র একজন অভিনেতার উপর নির্ভর করে কি? আর তা ছাড়া আগে যা করেছি প্রতিবারই পরের ছবিতে ইমেজ ভাঙার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তাই করব। 'এবার শবর', 'ঈগলের চোখ'-এই দেখুন। আর তা ছাড়া ইন্ডাস্ট্রির অংশ হিসেবে বলছি, আপনি যদি শেষ চার-পাঁচ বছরের গ্রাফটা দেখেন, সেই ভাবে ছবি কিন্তু এখন আর ওয়ার্ক করছে না। আমরা সবাই একটা ট্রান্সফরমেশন প্রসেসের মধ্যে দিয়ে চলছি।
প্রতি মুহূর্তে দর্শকের টেস্ট বদলাচ্ছে। আমি দশ বছর আগেও যে সব কমার্শিয়াল ছবি করেছি, সেগুলো কিন্তু এখন অ্যাকসেপটেড হবে না। আমি নাম নিতে চাই না, এমন অনেক ছবি রয়েছে, যেগুলোতে অনেক পোটেনশিয়াল ছিল কিন্তু হিট হয়নি। আবার উল্টোটাও হয়েছে। আর তা ছাড়া আপনি যে সময়টার কথা বলছেন, সে সময় শুধুমাত্র সিনেমা ছিল। এখন ওয়েবও আছে। ওয়েবয়েও বেশ কয়েকটি কাজ করলাম আমি।
সর্বশেষ আবিরের সাথে বিচ্ছেদের পর পায়েলের জীবনে প্রেম নেই কেন? তার জবাব, একেবারেই নেই। আরে যদি কাউকে পছন্দ না হয়, কী করব? জোর করে তো আর প্রেম করতে পারব না! আমি জানি, আমার চারপাশটা খুব বোরিং। আশেপাশের মানুষগুলোও। প্রেম নেই, পার্টি নেই। কী করব বলুন, ডিক্যাপ্রিও-র মতো কাউকে পাচ্ছি না তো।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা