ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব পার্টিতেই কোকেন থাকে: কঙ্গনা
বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যু নিয়ে একের পর এক মন্তব্য করে সংবাদের শিরোনাম হচ্ছেন ভারতীয় সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি বলিউডের হাই প্রোফাইল পার্টিগুলোর ভেতরের কাহিনি ফাঁস করলেন কঙ্গনা রনৌত। এবার টুইটে মুখ খুলেছেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
তিনি লিখেন, ‘আমার বয়স যখন কম ছিল, সেই সময় আমার মেন্টর যিনি পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে ওঠেন, তিনি আমার পানীয়তে মদ বা মাদক মিশিয়ে দিতেন। আমাকে পুলিশের কাছে যেতেও বাধা দিতেন তিনি। পরে আমি যখন সফল হই এবং বিখ্যাত ফিল্ম পার্টিগুলিতে যাওয়ার সুযোগ পাই, তখন মাদক, লাম্পট্য ও মাফিয়ার দুনিয়ার সঙ্গে পরিচিত হই।’ তিনি আরও লিখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে জনপ্রিয় মাদক হল কোকেন। প্রায় সমস্ত পার্টিতেই তা ব্যবহার করা হয়। খুবই দামী, তবে আপনি হাই প্রোফাইল মানুষের পার্টিতে গেলে তা বিনামূল্যে দেওয়া হবে। আপনার অজান্তেই পানির সঙ্গে মিশিয়ে এডিএমএ ক্রিস্টেল দেওয়া হবে। আমি নারকোটিক্স ব্যুরো কন্ট্রোলকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু এর জন্য আমার সরকারের নিরাপত্তার প্রয়োজন। শুধু আমার ক্যারিয়ার নয় আমার জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে। আর এটি স্পষ্টই প্রমাণিত যে সুশান্ত কিছু ঘৃণ্য রহস্য জানতেন, এজন্যই তাকে হত্যা করা হয়েছে।’ এদিকে সম্প্রতি সুশান্তের প্রেমিকা রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হয়। যেখানে দেখা যায়, গত বছরের ২৫ নভেম্বর রিয়ার বন্ধু জয়া শাহ হোয়াটসঅ্যাপে রিয়াকে লেখেন, ‘চার ফোঁটা জলে বা চায়ে মিশিয়ে ওকে সিপ করাও। ৩০-৪০ মিনিট পরে মাতাল হবে।’ রিয়া উত্তরে লেখেন, ‘ধন্যবাদ।’ জয়ার উত্তর আসে, ‘কোনো অসুবিধা নেই। আশা করি এটা কাজ দেবে।’ এই প্রেক্ষিতে এখন মাদকের মামলা সামনে আসার পর নারকোটিক্স ডিপার্টমেন্ট সিবিআইয়ের সঙ্গে তদন্ত করবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা