কুকুরদের জন্য উদ্যোগে একাত্ম জয়া
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩০ হাজার কুকুর রাজধানী থেকে স্থানান্তর করতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে প্রাণী অধিকারকর্মীদের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বিষয়টি নিয়ে আয়োজিত এক উদ্যোগের প্রচারও করলেন নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে।
সেখানে লেখা হয়, প্রায়শই আমরা শুনতে পাই পৌরসভা বা সিটি করপোরেশন কুকুরের মতো প্রাচীন বন্ধুকে নিধন অথবা স্থানান্তর করতে আগ্রহী হয়ে ওঠে। যদিও রাষ্ট্র আইন করে তা নিষিদ্ধ করেছে। মানুষের সবচেয়ে কাছের প্রাচীনতম এই বন্ধুটির ওপর চরম নির্দয়তার প্রকাশ আমরা প্রায়ই দেখতে পাই। এই অসংবেদনশীলতা দূর হোক।
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (PAW Foundation) উদ্যোগে আগামী ২৮ ও ২৯ আগস্ট সড়ক ১০–এ সাত মসজিদ রোডে দেয়ালচিত্রে পথকুকুরদের ছবি আঁকবেন শিল্পী ও পরিবেশবিদরা।” আরও বলা হচ্ছে, ছবিতে দেখানো হবে প্রকৃতিতে মানুষ ছাড়াও অন্য প্রাণীর ভূমিকা। তাদের সংগ্রাম, বেঁচে থাকা ইত্যাদি। দেয়ালচিত্রে ফুটে উঠবে সেই গল্প।এই উদ্যোগের সঙ্গে আমি নিজে আন্তরিক একাত্মতা জানাচ্ছি। একাত্মতা প্রকাশ করার জন্য ২৯ আগস্ট শনিবার বিকেল ৪টায় আমি সেখানে যাব। প্রাণীপ্রেমিক শিল্পীসমাজের আরও গুণী মানুষেরাও সেখানে আসবেন।”
সবশেষে অভিনেত্রী বলেন, আপনারাও আসুন। একটি প্রাণবিক ঢাকা গড়ার লক্ষ্যে এই আয়োজনে ঢাকার সকল সচেতন নাগরিক, পরিবেশবাদী এবং প্রাণিঅধিকার কর্মীদের যুক্ত হতে আহ্বান জানাবো। প্রাণীদের জন্য আমরা সবাই মিলে একটি মমতার পরিসর গড়ে তুলি।পশুপ্রেমী হিসেবে জয়ার বেশ খ্যাতি রয়েছে। নানা সময়ের শহরের পথকুকুরদের পাশে দাঁড়িয়েছেন তিনি। করোনাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে খাবারও দিয়েছেন।
সম্প্রতি কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে জয়া আহসানের যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।ছবিটির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা ‘রবিবার’ নামের একটি ছবি করেন।
মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়। জয়া-প্রসেনজিতের সঙ্গে আরও অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।জয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘রবিবার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অর্ধাঙ্গিনী, বিনি সুতোয়, ভূতপরী ও ঢাকার ‘অলাতচক্র’।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা