করোনার সময়ে নিজেকে প্রস্তুত করেছি: মাহিয়া মাহি
মাহিয়া মাহি। ঢাকাই চলচ্চিত্রের এই তারকা চলচ্চিত্রে এন্ট্রি করেই দৃষ্টি কেড়েছিলেন। পুরো নাম শারমিন আকতার নিপা। ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন। চলতি প্রজন্মের জনপ্রিয় নায়িকা তিনি।
ক্যারিয়ারের শুরুতে পর পর বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন মাহি। যার কারণে ‘হিট’ নায়িকার তকমাও জুড়ে যায় তার নামের পাশে। দর্শকদের মাঝেও অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি হয় মাহির। সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হন এ নায়িকা। এদিকে করোনা পরিস্থিতির শুরু থেকেই ঘরবন্দি সময় কাটিয়েছেন মাহি। তেমন একটা বের হননি। এরইমধ্যে জুন থেকে শুটিং শুরু হয়েছে নাটক ও চলচ্চিত্রের।
স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছেন অনেকেই। তারই ধারাবাহিকতায় করোনার পর বলা চলে মাহির রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে চলচ্চিত্রে। এরইমধ্যে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ ছবিতে মাহি দ্বিতীয়বারের মতো জুটি বাঁধবেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের সঙ্গে। খুব শিগগিরই এ ছবির কাজ শুরু হবে।
এরইমধ্যে এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছেন মাহি। অন্যদিকে সরকারি অনুদানের ভিন্নধর্মী গল্পের ছবি ‘আশীর্বাদ’-এ কাজ করতে যাচ্ছেন এ নায়িকা। সম্প্রতি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। এখানে তার নায়ক রোশান। জেনিফার ফেরদৌস প্রযোজিত এ ছবিটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। দু’টি ছবিতেই দুই রূপে দেখা মিলবে মাহির।
এ প্রসঙ্গে মাহি বলেন, সত্যি বলতে কী করোনার পর এমন ভালো কিছুর মাধ্যমেই ফিরতে চাচ্ছিলাম। ‘নবাব এলএলবি’ এবং ‘আশীর্বাদ’ ছবি দুটো সে যাত্রা সহজ করে দিলো। দু’টি ছবির গল্পই দারুণ। চরিত্রও বেশ মনে ধরেছে। নিজেকে প্রমাণের সুযোগ রয়েছে। এ ধরনের ছবিতেই আসলে আমি কাজ করতে চাই। এদিকে ‘আশীর্বাদ’ ও ‘নবাব এলএলবি’ ছবি দু’টির শুটিং খুব দ্রুতই শুরু হবে। দু’টি ছবিই ভালোভাবে শেষ করতে চান মাহি। বলেন, করোনার সময়টাতে নিজেকে প্রস্তুত করেছি। মন যেন ভালো থাকে সে চেষ্টা করেছি।
তবে কতদিন কাজ ছাড়া থাকা যাবে! সব জায়গাতেই এখন কাজ শুরু হয়েছে। তবে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি ও নিয়মকানুন মেনেই শুটিং করতে হবে। কারণ নিরাপত্তাটাই সবার আগে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা