এলআরবি নামে যেকোনও কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ
বাংলা ব্যান্ড জগতের অন্যতম নাম এলাআরবি। ৯০ দশকের শুরুতে কিংবদন্তি গিটারিস্ট ও গায়ক আইয়ুব বাচ্চু ব্যান্ড এলআরবি প্রতিষ্ঠা করেন। এদিকে গত সোমবার আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কেউ যেন দলটির নামে কোনো কার্যক্রম না চালায়।
২০১৮ সালের ১৮ অক্টোবর রূপালী গিটার ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। এরপর থেকেই বলা চলে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডটি চলে গেছে আলোচনার আড়ালে। তবে কিছুদিন আগে শোনা গিয়েছিলো নতুন সদস্য নিয়ে আবারও এলআরবিকে শ্রোতাদের সামনে নিয়ে আসবে দলটির বর্তমান সদস্যরা।
সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আইয়ুব বাচ্চুর দুই সন্তান ফাইরুয সাফরা আইয়ুব ও আহনাফ তাযওয়ার আইয়ুব জানিয়েছেন, এখন থেকে এলআরবির নামে কোনও কার্যক্রম চালানো হলে বাংলাদেশ কপিরাইট আইন লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ হবে। পাশাপাশি কপিরাইট আইনও বলছে, সন্তান ও পরিবারের মতকেই প্রাধান্য দিতে হবে।
সেখানে বলা হয়েছে, এখন থেকে আইয়ুব বাচ্চুর সকল সৃষ্টি ও এককভাবে তার রচিত, সুরারোপিত ও নিজ কণ্ঠে পরিবেশিত ২৭টি অ্যালবামের সৃষ্টিকর্ম ও পাশাপাশি ‘এলআরবি’ নামে কার্যক্রম চালানো সম্পূর্ণ অবৈধ। কেউ এমনটি করলে বাংলাদেশ কপিরাইট আইন লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
সন্তানদের এই উদ্যোগের বিষয়টিতে সমর্থন রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা। তিনি বলেন, ‘সন্তানরা বড় হয়েছে। দুজনই পূর্ণ বয়স্ক। তারা তাদের বাবার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা তাদের বাবার সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে ও সংরক্ষণ করতে চায়। এজন্য তাদের উদ্যোগকে আমিও সাধুবাদ জানাই।
ফাইরুয সাফরা আইয়ুবও আহনাফ তাযওয়ার আইয়ুব বলেন, একজন শিল্পী এবং তার সংগীতের স্রষ্টা হিসাবে আমার বাবুই (বাবা) তার সৃষ্টিকর্মগুলো দীর্ঘকাল আগেই কপিরাইট করার জন্য উদ্যোগী ছিলেন। বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে তিনি তার গানের পুরো তালিকা কপিরাইট নিবন্ধিত করার কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। আইনিভাবে এগিয়ে যাওয়া এবং শিল্পীদের অধিকার এবং মালিকানা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা বাবুই সর্বদা লড়াই করেছেন।
তারা আরও বলেন, বাবুইয়ের অকাল মৃত্যুতে আমরা পরিবার হিসেবে তার লক্ষ্য পূরণে অসম্পূর্ণ স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নানা প্রতিকূলতার পরও আমি এবং আমার ভাই এখন বাবুইয়ের অসমাপ্ত কাজ সুন্দরভাবে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। তার অসম্পূর্ণ যাত্রাটি শেষ করা এবং কেউ যেন তার সৃষ্টিকর্মের মালিকানার অপব্যবহারের সুযোগ না পায় সেটা নিশ্চিত করাই এখন আমাদের মূল লক্ষ্য।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা