জীবনানন্দের প্রেমে পড়েছেন মিথিলা
কবিতাপ্রেমী বাঙালিদের মধ্যে খুব কমই পাওয়া যাবে— যার পছন্দের তালিকায় জীবনানন্দ দাশের কবিতা নেই। রাশিয়াত রশীদ মিথিলারও পছন্দ ‘রূপসী বাংলা’র কবি। ফেসবুকে নিজের ছবির সঙ্গে পরপর জীবনানন্দের কবিতা উদ্ধৃত করে যাচ্ছেন কয়েক দিন ধরে। এ কাণ্ড যেহেতু মিথিলায়, বুঝতেই পারছেন ভাইরাল হতে সময় লাগেনি।
সোমবার সকাল ৭টা ৮মিনিটে শাড়ি পরা একটি ছবি আপলোড দিয়ে ক্যাপশন দেন জীবানন্দের ‘বনলতা সেন’ কবিতার দুটি চরণ। তা হলো- ‘‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন//থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’’
জনপ্রিয় অভিনেত্রীর ছবিতে অসংখ্য মন্তব্য পড়েছে। অনেকেই তার প্রশংসা করছেন, শুভেচ্ছাও জানাচ্ছেন। আবার অযাচিত আক্রমণেরও শিকার হতে হচ্ছে। এটা সবার জানা যে, সাইবার বুলিং-এর পরোয়া করেন না মিথিলা। নিজেকে ইচ্ছামাফিক প্রকাশে তার কোনো কুণ্ঠা নেই।
গত বছর ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় ছিলেন মিথিলা। বর্তমানে ব্যক্তিগত জীবনেও ভালো সময় কাটাচ্ছেন মিথিলা। করোনা পরিস্থিতিতে চার মাসের বেশি সময় স্বামী সৃজিত মুখার্জি থেকে দূরে ছিলেন। দুজন ছিলেন দুই দেশের দুই শহরে ঢাকা-কলকাতায়।
গত ১৪ আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে সড়ক পথে ভারতে যান মিথিলা ও মেয়ে আইরা। তাদের নিতে সীমান্তের ওপারে আসেন সৃজিত। জনপ্রিয় নির্মাতা পরে সোশ্যাল মিডিয়ায় একে ঘৃণার বিপরীতে ভালোবাসার জয় বলে উল্লেখ করেন। সৃজিতের বাড়িতে গিয়ে মিথিলা অনেকটা অবাকই হয়েছেন বলে জানান তিনি। মিথিলা বলেন, কয়েকমাস আগেও বাড়ির নেমপ্লেটে লেখা ছিল সৃজিত মুখার্জি। আর এখন সেই বাড়ির নেমপ্লেটে লেখা- সৃজিত মুখার্জি, রাফিয়াত রশিদ, আইরা তেহরীম খানের নাম। এটা তার জন্য অনেক বড় সারপ্রাইজ বলে উল্লেখ করেন মিথিলা। বর্তমানে কলকাতায় রয়েছেন মিথিলা। আইরাকে সেখানকার একটি স্কুলে ভর্তি করিয়েছেন বলে জানা গেছে।
সর্বশেষ ঈদুল আজহায় বেশ কয়েকটি নাটকে দেখা গেছে মিথিলাকে। আর লকডাউনে নিজের বাড়িতে থেকে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা