প্রাণঘাতী ক্যানসার ঘর বেঁধেছে দেহে, দোয়া চাইলেন সঞ্জয়
বলিউড তারকা সঞ্জয় দত্তের ফুসফুসে ধরা পড়েছে প্রাণঘাতী ক্যানসার। শনিবার (৮ আগস্ট) হঠাত্ করে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) জানা যায়, ৬১ বছর বয়সী এই অভিনেতার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। সেদিন চিকিৎসকরা জানিয়েছিলেন স্টেজ থ্রি-তে ধরা পড়েছে এই অভিনেতার ক্যানসার। কিন্তু পরবর্তিতে চিকিৎসকরা জানান, তৃতীয় নয়, চতুর্থ পর্যায়ে রয়েছে তার ক্যানসার।
এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। গত পাঁচ বছরের হিসেব দেখলে, মাত্র ১০ শতাংশ রোগীই এই পর্যায়ের ক্যানসারকে হার মানাতে পেরেছেন। ফুসফুসে ক্যানসারের কথা জানতে পেরেই তড়িঘড়ি চিকিৎসার জন্য আমেরিকার হাসপাতালে যাওয়ার কথা ভেবেছিলেন সঞ্জয় দত্ত। কিন্তু মুম্বাই হামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে আমেরিকার ভিসা দিতে রাজি হয়নি আমেরিকার দুতাবাস। তাই পরবর্তিতে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যাওয়ার কথা ভেবেছিলেন সঞ্জয়। কিন্তু করোনার কারণে বিদেশে গিয়ে চিকিৎসা করানোও কঠিন হয়ে উঠেছে। তাই সেই সিদ্ধান্ত বাতিল করে আপাতত কোকিলাবেন হাসপাতালেই চিকিৎসা করাচ্ছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) ভর্তি হলেন কোকিলাবেন হাসপাতালে। বোন প্রিয়াকে নিয়ে হাসপাতালে ভর্তির সময় উৎকণ্ঠা-উদ্বিগ্ন মুখগুলো দেখে একটাই কথা বললেন সঞ্জয়, ‘আমার জন্য প্রার্থনা করুন।’ সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা জানালেন, ‘এই মুহূর্তে চিকিৎসকদের এক বিশেষ টিমের তত্ত্বাবধানে কড়া নজরে রয়েছেন সঞ্জয়। তার শারীরিক পরিস্থিতি এবং করোনা আবহ, সবদিক মাথায় রেখেই বিদেশে চিকিৎসার কথা ভাবা হবে। হাত জোড় করে বলছি, দয়া করে এখন থেকেই সঞ্জয়ের শারীরিক পরিস্থিতি এবং ক্যানসার কোন পর্যায়ে পৌঁছেছে এসব নিয়ে গুজব ছড়াবেন না!’ প্রসঙ্গত, মঙ্গলবার কোকিলাবেন হাসপাতালে যাওয়ার সময় সঙ্গে ছিলেন না স্ত্রী মান্যতা। যিনি লকডাউনে এতদিন দুবাইয়ে আটকে ছিলেন। কিন্তু সঞ্জয়ের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর শুনেই ভারতে চলে এসেছিলেন। কিন্তু হোম কোয়ারেন্টাইন থাকায় সঞ্জয় দত্তের সঙ্গে হাসপাতালে যেতে পারেননি। তবে অভিনেতার সঙ্গে চিরাচরিতভাবেই ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন সঞ্জয়ের বোন প্রিয়া দত্ত।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা