ঘর থেকেই বের হন না পূর্ণিমা
গত চার মাস থেকে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। করোনা ভাইরাসের কারণে আপাতত মিডিয়ায় কোনো কাজ করছেন না তিনি। ঈদেও কোনো অনুষ্ঠানে দেখা যায়নি এই চিত্রনায়িকাকে। অনেকেই স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু করে দিলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সহসা ফেরা হচ্ছে না পূর্ণিমার।
তিনি বলেন, অনেকে করছেন এটি তাদের বিষয়। তারা নিশ্চয়ই নিজেদের সুরক্ষিত রেখে কাজ করছেন। তাছাড়া অন্যরা কাজ শুরু করেছেন বলে যে আমাকেও কাজ শুরু করতে হবে তা তো বাধ্যতামূলক নয়। আমার হাতে দুটি ছবির কাজ রয়েছে।
ছবির পরিচালককে জানিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি শুটিংয়ে অংশ নিতে পারব না। বেঁচে থাকলে অনেক কাজ করা যাবে। এখন নিজেকে এবং পরিবারকে নিরাপদে রাখাই জরুরি। অন্য বছর ঈদ বেশ দারুণভাবে কাটালেও এবার একেবারে ভিন্ন আয়োজনে কেটেছে পূর্ণিমার। ঘর থেকে বের হননি এই নায়িকা। বাড়িতেই অবস্থান করেছেন।
পূর্ণিমা বলেন, একেবারেই ভিন্ন রকম ঈদ গেলো। বাড়ির বাইরে যাওয়া হয়নি বহুদিন। যেদিন থেকে সাধারণ ছুটি শুরু হয়েছিল তারপর আমি কোথাও যাইনি। অনেকের কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এটাই সত্যি। জানি না কতদিন এভাবে চলতে হবে। ঈদ এলে টিভিপর্দায়ও বেশ সরব থাকেন পূর্ণিমা। নাটক কিংবা কোনো সেলিব্রেটি শোতে হরহামেশাই দেখা মেলে তার। কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটলো। পূর্ণিমা বলেন, করোনার কারণে অনেক কিছুই করা হয়নি। আমি ঘর থেকেই বের হইনি। আপাতত ঘরে থাকাটাই শ্রেয় মনে করছি। তাই কোনো ধরনের অনুষ্ঠানে যোগ দেয়া বা শুটিং করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে কিছু লাইভ অনুষ্ঠান করেছি, সেটিও ঘরে বসে অনলাইনে। ‘শত্রু ঘায়েল’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করলেও জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবির মধ্য দিয়ে নায়িকা পূর্ণিমার যাত্রা শুরু হয়।
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রিয়াজ। এরপর ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘শাস্তি’, ‘শুভা’, ‘মেঘের পরে মেঘ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’সহ অনেক সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন পূর্ণিমা। কাজি হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা