সম্পর্ক কখনোই মধুর ছিল না তাদের
নায়িকাদের রেষারেষি বলিউডে বিভিন্ন সময়ে আলোচনার শিরোনামে থেকেছে। সেই তালিকায় আছেন কাজল এবং রানি মুখোপাধ্যায়ও। এই দুই অভিনেত্রী সম্পর্কে কাজিন। কিন্তু একটা সময় অবধি তাদের সম্পর্ক মোটেও মধুর ছিল না। খবর আনন্দবাজারের।
তাদের বিবাদে যশরাজ ফিল্মসের বড় ভূমিকা আছে বলে শোনা যায়। যত দিন এই প্রযোজনা সংস্থার প্রধান ছিলেন যশ চোপড়া, ততদিন নায়িকা হিসেবে কাজল ছিলেন তাদের অন্যতম সেরা পছন্দ। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘ইয়ে দিল্লগি’, ‘ফনা’-সহ বহু ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন কাজল। কিন্তু ছবিটা বদলে যায় যখন সংস্থার কার্যভার গ্রহণ করেন যশপুত্র আদিত্য চোপড়া।
আদিত্য চোপড়ার সঙ্গে রানির প্রেমের সম্পর্কের জন্য নাকি মাসুল দিতে হয়েছে কাজলকে। কারণ, রানির প্রভাবে নাকি কাজলের থেকে মুখ ফিরিয়ে নেয় যশরাজ ফিল্মস। এছাড়া ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, কাজল নাকি চাননি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে রানি সুযোগ পান। কিন্তু আদিত্য চোপড়ার কথায় রানিকে নিয়েছিলেন করণ জোহর। সুপারহিট এই ছবিতে কাজল মূল নায়িকা হলেও রানির অভিনয়ও দর্শকদের মনে দাগ কেটেছিল। ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। এই ছবির সুবাদে ধীরে ধীরে রানি জায়গা করে নেন বলিউডে।
কেরিয়ারের ভালো সময়েই বিয়ে করে অভিনয় প্রায় ছেড়ে দেন কাজল। সে সময় রানি নিজের জায়গা আরও মজবুত করে নেন বলিউডে। যশরাজ ফিল্মসে আদিত্যর প্রভাব বাড়তেই রানি তাদের ছবিতে নায়িকা হতে থাকেন।
চোপড়া পরিবার বিবাহিত আদিত্যর সঙ্গে রানির সম্পর্ক মেনে নিতে পারেনি। নায়িকা হিসেবে যশ চোপড়ার পছন্দ ছিলেন কাজলই। ফলে বাবা-ছেলের সম্পর্কও প্রায় ভেঙে গিয়েছিল।
কিন্তু শেষ অবধি আদিত্য চোপড়ার জেদের কাছে হার মানতে বাধ্য হয় পরিবার। ২০১৪ সালে বিয়ে হয় আদিত্য-রানির। এর র যশরাজ ফিল্মসের দরজা কার্যত বন্ধই হয়ে যায় কাজলের জন্য। এমনকি, ‘যব তক হ্যায় জান’ ছবির প্রিমিয়ার শো'তে ডাক পাননি তিনি। তিক্ততা এতটাই চরমে পৌঁছেছিল রানির বিয়েতেও দেখা যায়নি কাজলকে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততার তীব্রতা হয়তো কিছুটা প্রশমিত হয়েছে। আগে প্রকাশ্যে দুই বোন একে অন্যের প্রসঙ্গে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতেন। এখন দুজনে আড়ালেই রাখেন সবরকম তিক্ততা।
তবে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ২০ বছর উপলক্ষে গত বছর একটি টেলিভিশন শোতে হাজির ছিলেন কাজল-শাহরুখ-রানি। সেখানে কাজলকে ধন্যবাদ জানান রানি। তিনি বলেন, কেরিয়ারের শুরুতে কঠিন সময়ে তার পাশে ছিলেন দিদি কাজল।
তবে কাজল নিজস্ব ভঙ্গিতেই হাসতে হাসতে বলেন, তার মনেই পড়ছে না রানিকে কবে তিনি সাহায্য করেছেন! কারণ, তার কথায়, রানির কোনো সাহায্য প্রয়োজনই হয়নি। কেরিয়ারের প্রথম দিকের সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর প্রথম শটেই নাকি তারকাসুলভ শট দিয়ে বাজিমাত করেছিলেন রানি


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা