এরদোয়ানের প্রাসাদে আমির খান, সমালোচনার ঝড়
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পর থেকে ভারতের সমালোচনা করেছিল তুরস্ক। যার ফলে দীর্ঘদিন ধরে ভালো যাচ্ছে না তুরস্ক ও ভারতের কূটনৈতিক সম্পর্ক। আর এরই মধ্যে ভারতের ‘গাজনী’ খ্যাত অভিনেতা আমির খান তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেন।
গত রবিবার আমির খান তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে দেখা করেন। এরপর টুইটারে আমিরের সঙ্গে সাক্ষাতের তিনটি ছবিও জুড়ে দিয়েছেন এমিনি এরদোয়ান। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। এরপর ভারতীয় নাগরিকদের রোষাণলে পড়েছেন আমির।
ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ায় সমালোচনাও করেছে তুরস্ক। এর মধ্যে বেশ কয়েকটি ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তাই ভারতের স্বাধীনতা দিবসে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাতকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা; তীব্র নিন্দা জানিয়েছেন এই বলিউড তারকার প্রতি। সাক্ষাতে এমিনি কন্যাশিশু মৃত্যুর হার কমানো ও শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে আমিরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারকাখ্যাতিকে আমির খান যেভাবে ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সে জন্যও তাকে ধন্যবাদ জানান। আমির খানের সিনেমা একই সঙ্গে ব্যবসাসফল ও শিক্ষামূলক, তাও বলতে ভোলেননি এমিনি।
জানা গেছে, আমিরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ ছবির প্রায় ৭০ শতাংশের শুটিং করেছেন। করোনার জন্য বাকি ৩০ শতাংশের কাজ বাকি ছিল। করোনার মধ্যেই শুটিং করেছেন আমির। তবে লকডাউনের কারণে শুটিং বন্ধ করতে বাধ্য হন তিনি। ভারতে এখনো শুটিং করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে রাজি নন আমির খান। তাই নিরাপদ দেশ ও বৈচিত্র্যময় লোকেশন দেখে উড়াল দিয়েছেন তুরস্কে। এখন বাকি অংশের শুটিং হবে সেখানেই।
হলিউডের অস্কারজয়ী ছবি ফরেস্ট গাম্প’ এর রিমেক আমিরের এই ছবি। ছবিটি নির্মাণ করছেন অদ্বৈত চন্দন। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে কারিনা কাপুর খানকে। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা