জয়কে চিত্রনায়ক মান্নার স্ত্রীর হুঁশিয়ারি
একটি বেসরকারি টিভি চ্যানেলে ‘জীবনের গল্প’ নামে অনুষ্ঠান উপস্থাপনা করেন শাহরিয়ার নাজিম জয়কে জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। সম্প্রতি এই অনুষ্ঠানে বিমানের সাবেক ক্যাপ্টেন মোশতাক অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন।
এ সময় এভিয়েশন নিয়ে অনেক প্রশ্ন করেন জয়। অতিথির জীবন বৃত্তান্ত, তার পেশাগত দক্ষতা ও কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করা। এসবই ঠিক ছিল কিন্তু কেবিন ক্রুদের নিয়ে অপ্রাসঙ্গিক আলোচনা করেছেন বলে অভিযোগ করেছেন শেলী মান্না।
বিষয়টি উল্লেখ করে শেলী মান্না লেখেন, জয় আপনি আপনার চিরাচরিত স্বভাবসিদ্ধ অভ্যাসে আবারো অপ্রাসঙ্গিক প্রসঙ্গ অর্থাৎ কেবিন ক্রদের সঙ্গে তাদের প্রণয়ঘটিত ব্যাপার থেকে শুরু করে, বিদেশ থেকে জিনিসপত্র এনে বিক্রি প্রসঙ্গও উত্থাপন করেছেন, যা অত্যন্ত ইনডিসেন্ট ও আপত্তিকর। ক্যাপ্টেন মোশতাক অত্যন্ত সজ্জন ও অমায়িক ব্যক্তি বিধায় তিনি এর উত্তরে একটি ব্যাখ্যা দিয়েছেন।
তার পরিপ্রেক্ষিতে আমি একটি কথা বলতে চাই, ‘এ জগতে হায়, সেই বেশী চায় আছে যার ভুরি ভুরি।’ কেবিন ক্রু সম্প্রদায় তাদের বৈধ আয় দিয়ে সচ্ছলভাবে জীবন যাপন করে এসেছে। কিছুটা টানপোড়েন তো পৃথিবীর সমস্ত সেক্টরেই চলমান রয়েছে। কোনো সেক্টরই এর ঊর্ধ্বে নয়, নইলে তো পৃথিবী জান্নাতময় হতো। ভালো শব্দের পাশাপাশি মন্দ বলে কোনো শব্দ থাকতো না।
জয় শিল্পী সমাজকে চরমভাবে হেয় করেছেন বলেও এই স্ট্যাটাসে উল্লেখ করেন। শেলী মান্না লিখেছেন—জয়, আপনি এদেশের শিল্পী সমাজকেও চরমভাবে হেয় করেছেন। যারা এ দেশের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করে এ দেশের প্রতিনিধিত্ব করেছেন তাদেরকেও আপনার অনুষ্ঠানে অশালীন প্রশ্নে জর্জরিত করেছেন। মৌসুমী, শাবনূর থেকে শুরু করে শিল্পী সমিতিকেও ন্যূনতম সম্মান দেখাননি। অথচ আপনি একজন শিল্পী! ভাবতেও অবাক লাগে। আমরা অত্যন্ত রক্ষণশীল সমাজে বাস করি। তাই এই ব্যাপারে আপনার প্রচণ্ড সৌজন্যবোধ ও সীমারেখা থাকা উচিত ছিল।
শেলি মান্নার এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জয় বলেন, ‘আমার অতিথি ছিলেন ক্যাপ্টেন শিকদার। এ অনুষ্ঠানে এভিয়েশন নিয়ে জানার জন্য তাঁকে অনেক যৌক্তিক প্রশ্ন করি। সাধারণত ব্যক্তিগত জীবনে পাইলট, বিমানবালাদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহল থাকে। তেমনি একটি বিষয় পাইলটদের সঙ্গে এয়ার হোস্টেসদের সম্পর্ক, প্রেম, বিয়ে। কারণ, তাঁরা অনেক দিন একসঙ্গে কাজ করেন। বিষয়গুলো ঘটে। তাই প্রথম প্রশ্নটা সাধারণ মানুষের কৌতূহল মেটানোর জন্য যৌক্তিকভাবে করা হয়েছে। বিদেশ থেকে এ পেশার মানুষদের অনেক পণ্যসামগ্রী আনার সুযোগ থাকে। সে ক্ষেত্রে অনেকে বৈধ ও অবৈধভাবে ব্যবসা করেন। সেটা সঠিক কি না, জানতে চেয়েছি। এই যৌক্তিক প্রশ্নগুলোকে “শেলী ভাবি” অযৌক্তিক মনে করে হয়তো মাইন্ড করেছেন।’শেলী মান্না। ছবি সংগৃহীত।
জয় আরও বলেন, ‘একটি আলোচনায় অনেক কিছুই আসে। সেটা কিন্তু অমূলক নয়। এখন কোনো কিছু হলেই একটা “হাইপ” তৈরি হয়। সবাইকে বুঝতে হবে, আমরা আধুনিক যুগে নতুন ধারার উপস্থাপনা করছি। সেখানে অনেক প্রশ্ন আসবে। সেটা অতিথি স্মার্টলি উত্তর দেবেন। আমি কোনো অন্যায় প্রশ্ন করিনি। শেলী ভাবিকে আমি সম্মান করি। তাঁর ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। তিনি তাঁর স্বাধীনতা মতো মত প্রকাশ করেছেন।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা