জোর খাটিয়ে অভিনয় করতে চাই না: তানজিকা
তানজিকা আমিন। মডেল ও অভিনেত্রী। চ্যানেল আইয়ে প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে ৯টায় প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'রূপালী জ্যোৎস্নায়'। এটি রচনা ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এ নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
'রূপালী জ্যোৎস্নায়' নাটকের গল্পের সঙ্গে বাস্তব জীবনের কতটা প্রতিফলন হয়েছে?
নাটকটি বর্তমান নাগরিক জীবনের প্রতিচ্ছবি। আজকের প্রেক্ষাপটে একটি পরিবারের মূল্যবোধ, সমস্যা, যাপিত জীবন দেখানো হয়েছে এতে। এর প্রতিটি চরিত্রে দর্শক চেনাজানা মানুষের অবয়ব দেখতে পাবেন। দেশের পাশাপাশি, কলকাতার দর্শকও ইউটিউবে পর্বগুলো দেখে প্রশংসা করেছেন। অনেকে বলেছে, এটা তাদের পরিবারেরই গল্প। বাস্তব জীবনের প্রতিচ্ছবি আছে বলেই নাটকটি দর্শক গ্রহণ করেছেন।
তৌকীর আহমেদের নির্দেশনায় প্রথমবার অভিনয় করলেন। কেমন ছিল কাজের অভিজ্ঞতা?
অসাধারণ। তার নির্দেশনায় অভিনয়ের অনেক ইচ্ছা ছিল। এই নাটকের মাধ্যমে তা পূরণ হলো। তার মতো বড় মাপের নির্দেশকের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে বড় প্রাপ্তি। শুটিংয়ে ওনার কাছ থেকে প্রতিনিয়ত নতুন কিছু শিখছি। অভিনয়কে কীভাবে নিজেকে ভাঙা যায়, চরিত্রের গভীরে কীভাবে ডুব দেওয়া- এমন নানা বিষয় নিয়ে আলোচনা করেছি।
কার পরিচালনায় মুগ্ধ হন আপনি?
বলিউড কিংবা হলিউডে অনেকেই আছেন। আর দেশের মধ্যে সত্যি বলতে, তৌকীর আহমেদ আমার প্রিয় পরিচালক। তার নির্দেশনা আমাকে মুগ্ধ করে। তার বেশিরভাগ কাজ আমি দেখেছি।
অন্য কোনো কাজ শুরু করেছেন?
'রূপালী জ্যোৎস্নায়' ছাড়া এরই মধ্যে আরও কিছু কাজ করছি। কিছুদিনের মধ্যে এর বাকি অংশের দৃশ্যধারণ শুরু হবে। পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয়ের কথাবার্তা চলছে। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত করিনি।
'গহীনের গান'-এর পর নতুন কোনো সিনেমা নিয়ে ভাবছেন?
এটা আগেভাগেই বলতে পারছি না। ছোট পর্দা, বড় পর্দা যেটাই হোক, সেই কাজটি করতে চাই, যা নিজের ভালো লাগবে। কাজের সংখ্যা বাড়ানোর জন্য মনের ওপর জোর খাটিয়ে প্রতিদিন অভিনয় করতে চাই না। খেয়াল করলে দেখবেন, অন্য সবার চেয়ে আমার কাজের সংখ্যা অনেক কম। অনেক যাচাই-বাছাই করে কাজ করি বলে আমার কাজের সংখ্যা কম, তা কিন্তু নয়। আসলে যে কাজটি ভালো লাগে, সেটিই করি। ভালো কাজ যেহেতু প্রতিদিন হয় না, আমাকেও তাই প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াতে হয় না।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা