এফডিসিতে চলচ্চিত্র তারকাদের জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস শনিবার (১৫ আগস্ট)। নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) দিনটি পালন করছে বড় পর্দার তারকারাসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠন।
শোক দিবস উপলক্ষে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনের খোলা জায়গায় মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে শনিবার সকাল ১১টায় শুরু হয় ১৯ সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। চলচ্চিত্র তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান, খলঅভিনেতা মিশা সওদাগর, ডিপজল, নায়ক রিয়াজ, ওমর সানী, অনন্ত জলিল, সাইমন সাদিক, নায়িকা নূতন, রোজিনা, মৌসুমী, নিপুন ও অপু বিশ্বাসসহ অনেকে।
এছাড়া পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুসহ ১৯ সংগঠনের নেতারাও এতে অংশ নেন। অনুষ্ঠানে চিত্রনায়ক রিয়াজ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের সবার নেতা। তার মতো নেতা ছিল বলেই আমরা আজ বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার। চিত্রনায়িকা নিপুণ বলেন, শোক দিবসে বঙ্গবন্ধুর খুনি যারা এখনও বেঁচে আছেন তাদের শাস্তি দাবি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এ বিচার কাজ শুরু করে আমাদের এ কলঙ্ক থেকে মুক্ত করছেন।
যারা এখনও বিচারের বাইরে আছেন তাদের যথাযথ বিচারেরও দাবি জানান এই অভিনেত্রী।
এফডিসিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর দোয়া করা হয়। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান ১৯ সংগঠনের নেতাকর্মীরা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা