তারকাদের পর্দাবদল
বড় পর্দার তারকাদের সঙ্গে অন্য অঙ্গনের তারকাদের মেলানো যায় না। রুপালি পর্দার গ্ল্যামারই আলাদা। তাই তো আজ পর্যন্ত এ দেশের শোবিজে বড় পর্দার তারকাদের নিয়ে নানা মিথ চালু রয়েছে। এই যেমন, তারা ঘন ঘন পর্দায় মুখ দেখাবেন না কারণ তাতে দর্শকদের আগ্রহ কমে যায়। ছোট পর্দায় অভিনয় করা ঠিক নয়, কারণ তাদের অভিনয় ফ্রি দেখে ফেললে কেউ আর টিকিট কেটে হলে তার সিনেমা দেখবে না। প্রেম করলেও সিঙ্গেল ইমেজ নিয়ে ঘুরতে হবে নয়তো দর্শকের আগ্রহ কমে যাবে। তাই তো বড় পর্দার অনেক তারকা বিয়ের পরও স্ত্রী বা স্বামীর খবর গোপন করেন!
একসময় ছোট আর বড় পর্দার তারকাদের তালিকা একেবারেই আলাদা ছিল। নাটক যারা করেন তারা সিনেমা করতেন না আর সিনেমার তারকারা নাটকে দেখা দিতেন না। কিন্তু এখন সময় বদলেছে। যদিও যারা নাটক থেকে সিনেমায় আসেন তারা চেষ্টা করেন ছোট পর্দায় তুলনামূলক নিজেকে কম দেখাতে। আর এবার ঈদে ব্যতিক্রমী ঘটনাও ঘটেছে। কয়েকজন বড় পর্দার তারকা ছোট পর্দায় কাজ করেছেন। কারণ তারা ঈদ উৎসবের জন্য মুখিয়ে থাকেন। এ সময়েই সব থেকে বেশি জমজমাট থাকে সিনেমা হলগুলো। করোনাভাইরাসের কারণে গত দুই ঈদে ছিল সিনেমা হল বন্ধ। তারকাদের ঈদ কেটেছে ঘরে বসেই। কিন্তু কাজের আগ্রহ ও ভক্তদের আবদার মেটাতে অনেকেই কোরবানির ঈদে কাজ করেছেন ভিন্নভাবে।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ মুভিটি ঈদে মুক্তির জন্য প্রস্তুত ছিল। প্রেক্ষাগৃহ বন্ধ থাকার কারণে মুক্তি পায়নি সিনেমাটি। তবে গত বছরের তৈরি তার অভিনীত ‘হঠাৎ বিয়ে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি বাংলাভিশনে এবং এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এই ঈদে। এটি পরিচালনা করেছেন ওসমান মিরাজ। ঈদে বড় পর্দায় না থাকতে পারাটা মিমের কাছে আফসোসের। বলছিলেন, ‘যারা সিনেমায় অভিনয় করেন, সারা বছর তাদের স্বপ্ন থাকে ঈদে সিনেমা মুক্তি দেওয়ার। পরাণ মুভিটি প্রস্তুত থাকার পরও গত দুই ঈদের কোনোটিতেই মুক্তি দেওয়া গেল না। খারাপ লাগেই। তবে দর্শককে নতুন কিছু উপহার দিতেই দুই ঈদে দুটি শর্টফিল্ম করেছি। গত ঈদে কানেকশন আর এ ঈদে হঠাৎ বিয়ে। দুটিতেই আমার বিপরীতে আছেন তাহসান। দর্শক পছন্দ করেছে। অভিনেত্রী হিসেবে এটাই তো চাই। আমার কাছে বড় পর্দা, ছোট পর্দা কোনো বিষয় নয়। ভালো কাজ করতে চাই, যা দেখে দর্শক হতাশ হবে না। আর তারা কাজ পছন্দ করলে আমাকে নিয়ে আগ্রহও থাকবে।’
ঈদে ছোট পর্দায় থাকাটাকেও ইতিবাচকভাবে দেখছেন এই অভিনেত্রী। মিম বলেন, ‘গত বছর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি করেছিলাম। ঈদের ছুটিতে অনেক ভক্তই ছোট পর্দায় চোখ রাখেন। তাদের জন্য অন্তত ছোট পর্দায় এই ঈদে থাকতে পেরেছি।’
প্রথমবারের মতো ‘অক্সিজেন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। করোনাকালের একটি পরিবারের বাস্তব ঘটনা নিয়ে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এই ঈদে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এটি। মাহি বলছিলেন, ‘আমি ইউটিউবের জন্য এ ধরনের কাজ আগে করিনি। করোনার এ সময়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এ সময়ের বাস্তব একটি ঘটনা ধরে এর গল্প। চিত্রনাট্যটি পড়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এ কারণেই কাজটি করেছি।’ প্রথমবার কাজের পর ভালো সাড়া মিলেছে বলে জানান মাহিয়া মাহি। ‘অগ্নি’ মুভিখ্যাত এ নায়িকা বলেন, ‘চলচ্চিত্রটি প্রকাশিত হওয়ার পর খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি। ৩০ মিনিটের গল্পে পুরো দুদিন আমাকে অ্যাম্বুলেন্সে থেকে শ্যুটিং করতে হয়েছে। চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল।’
বড় পর্দার আরেক অভিনেতা ইয়াশ রোহান এই ঈদে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছেন। সাফায়েত মনসুর রানার ‘মশাল’ দীপ্ত টিভিতে আর গৌতম কৈরির ‘করোনাকাল’ প্রচার হয়েছে চ্যানেল ২৪-এ। ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ মুভিটি এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমা হল বন্ধ থাকায় তা আর সম্ভব হয়নি। ইয়াশ বলছিলেন, ‘যদি আমার একার সিনেমা আটকে থাকত তাহলে খারাপ লাগত। কিন্তু সবারই একই অবস্থা। এ কারণে কোনো আফসোস নেই আমার।’ তবে থেমে থাকেননি এ অভিনেতা। ছোট পর্দায় দর্শকের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। ইয়াশ রোহান বলেন, ‘দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি। ঈদে প্রচার হয়েছে। ছোট পর্দায় হলেও ঈদে দর্শকের সঙ্গে থাকতে পারলাম। ঈদের আনন্দ দর্শকের সঙ্গে ভাগাভাগি করতে পারলাম। এটাই নিজের কাছে কিছুটা প্রশান্তির।’
প্রথমবারের মতো ধারাবাহিক নাটকে অভিনয় করলেন চলচ্চিত্রের শীর্ষ খলনায়ক মিশা সওদাগর। ‘আতর রাশি ও দুষ্টু বালিকারা’ শিরোনামের ধারাবাহিক নাটকটি ১৯ আগস্ট থেকে নাগরিক টেলিভিশনে প্রচার হবে। এতে ‘ইনসাফ ভাই’ চরিত্রে দেখা যাবে মিশাকে। এ অভিনেতা বলছিলেন, ‘নাটকের কাজের জন্য অনেক প্রস্তাব পাই। কিন্তু সিনেমা নিয়ে এত ব্যস্ত থাকি যে নাটকে সময় দিতে পারি না। তাছাড়া সব গল্প পছন্দও হয় না। কিন্তু এ নাটকে গল্পের কারণেই অভিনয় করেছি। আমার কাছে ভালো লেগেছে। তিনটি বাড়ির ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকটি তৈরি হয়েছে। আমার বিশ্বাস দর্শক এ নাটকটি উপভোগ করবে।’
এছাড়া দর্শকপ্রিয় দুই চিত্রনায়ক ইমন ও নিরব ছোট পর্দায় উপস্থাপনা করেছেন। এতে হাজির হয়েছেন বড় পর্দার আরও কয়েকজন তারকা। এ সময়ের হার্টথ্রব সিয়াম আহমেদ ছোট পর্দায় সরাসরি কোনো কাজ না করলেও নিজের ইউটিউব চ্যানেলে স্ত্রীর সঙ্গে প্রেম, বিয়ে ও সংসারের গল্প নিয়ে হাজরি হন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা