হলিউড তারকাদের টেক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরেদের তালিকার প্রথম দশে অক্ষয়
৫২ বছর বয়সেও ফিটনেসে এই প্রজন্মের যেকোনও নায়ককে লজ্জায় ফেলতে পারেন। খুব প্রয়োজন না পড়লে রাতে শুটিং করেন না। ছবির প্রচার ছাড়া কোনও পার্টিতে যেতে পছন্দ করেন না। নিয়ম মেনে রাতে তাড়াতাড়ি ঘুমতে যান, সকালে তাড়াতাড়ি উঠেও পড়েন। আর বছরে চার-পাঁচটা সিনেমায় অভিনয় করে ফেলেন। করোনার আবহেও প্রথম বিজ্ঞাপনের শুটিং তিনিই করেছিলেন। ‘বেল বটম’-এর শুটিং করতে বিলেত পাড়ি দিয়েছেন। তার আগে চুটিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন সেই সৌজন্যেই ২০২০-র বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় প্রথম দশে নিজের স্থান দখল করে নিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। ফোর্বস ম্যাগাজিনের এই তালিকায় ডোয়েন জনসন (Dwayne Johnson), রায়ান রেনল্ডসদের (Ryan Reynolds) মতো হলিউড তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন অক্ষয়।
২০১৯-এর পয়লা জুন থেকে ২০২০-র পয়লা জুন পর্যন্ত এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী এই সময়ের মধ্যে মোট ৩৬২ কোটি টাকা আয় করেছেন অক্ষয় কুমার। অক্ষয়ের আয়ের বেশিরভাগই এসেছে বিজ্ঞাপন থেকে। তালিকায় প্রথম স্থানে রয়েছেন ‘দ্য রক’ অর্থাৎ ডোয়েন জনসন। ভারতীয় মুদ্রায় ডোয়েনের আয় ৬৫৪ কোটি টাকা। তারপরেই রয়েছেন রায়ান রেনল্ডস। তাঁর আয় ৫৩৪ কোটি টাকা। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হলিউড অভিনেতা তথা প্রযোজক মার্ক ওয়াহালবার্গ (Mark Wahlberg)। ভারতীয় মুদ্রায় তাঁর আয় ৪০৩ কোটি টাকা। তিনজনেরই বেশিরভাগ আয় হয়েছে নেটফ্লিক্সের পারিশ্রমিকের মূল্যে। এই তিনজন ছাড়াও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা তারকাদের তালিকায় রয়েছেন উইল স্মিথ (Will Smith), জ্যাকি চ্যান (Jackie Chan), অ্যাডাম স্যান্ডলারের (Adam Sandler) মতো হলিউড তারকারা। তাঁদের টেক্কা দিয়েই ভারতীয় তারকা হিসেবে প্রথম দশে নিজের জায়গা করে নিয়েছেন অক্ষয় কুমার।
চলতি বছরে এখনও অক্ষয়ের মুক্তির তালিকায় রয়েছে রাঘব লরেন্স (Raghava Lawrence) পরিচালিত হরর কমেডি ‘লক্ষ্মী বম্ব’, রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত ‘সূর্যবংশী’ এবং চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) পরিচালিত ‘পৃথ্বীরাজ’। আগামী বছর মুক্তি পাওয়ার কথা ‘বেল বটম’, ‘অতরঙ্গি রে’-র।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা