সঞ্জয় দত্তের ক্যান্সার নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান স্ত্রীর
বলিউডের খ্যাতনামা তারকা সঞ্জয় দত্তের ক্যানসার ধরা পড়ার খবর প্রকাশের পর এ নিয়ে গুজবে কান দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তার স্ত্রী মান্যতা দত্ত।
বিবিসি জানায়, মুন্নাভাই এমবিবিএস-খ্যাত তারকার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যমে খবর হলেও তিনি নিজে বা তার পরিবার এ নিয়ে কোন কথা বলেননি।
৬১ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন।
তারপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেছেন।
এক বিবৃতিতে মান্যতা দত্ত তার স্বামীর জন্য প্রার্থনা করতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সাঞ্জুর ফ্যানদের প্রতি আবেদন জানাবো তারা যেন কোনো ধরনের গুজব বা কানাঘুষায় যোগ না দেন। আমি শুধু চাই আপনারা আমাদের জন্য প্রীতি আর হৃদয়ের উষ্ণতা জানাবেন এবং আমাদের প্রতি সমর্থন দেবেন।
তিনি বলেন, আমাদের এই পরিবারটি অতীতে বহু সমস্যার মোকাবেলা করেছে। আমি নিশ্চিত যে এবারও আমরা সেটা পারবো।
ফুসফুসের ক্যান্সার সম্পর্কে কোনো কথা না বললেও সঞ্জয় দত্ত মঙ্গলবার সামাজিক মাধ্যমে জানান যে, স্বাস্থ্যগত কারণে তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন।
ভারতের টাইমস নাও ওয়েবসাইট খবর দিয়েছে যে, সঞ্জয়ের ক্যান্সার এখন স্টেজ-থ্রি পর্যায়ে রয়েছে।
এর মানে ক্যান্সারের টিউমারটি ফুসফুসের আশেপাশে ছড়িয়ে পড়লেও সেটা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারেনি।
বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক এবং ফিল্ম ইনসাইডার-এর প্রধান সম্পাদক কোমল নাহতা এক টুইটার পোস্টে সঞ্জয়ের ক্যান্সার হওয়ার খবর দিয়েছেন।
তিনি বলেন, সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে। আসুন সবাই তার জন্য প্রার্থনা করি।
চিকিৎসার জন্য তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন বলে ফিল্ম ইনসাইডারের সাইটে বলা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা