দর্শকের পছন্দের শীর্ষে মেহজাবিন
ছোট পর্দার সুপারস্টার মেহজাবিন চৌধুরী। কিন্তু এক দিনে শীর্ষ নায়িকায় পরিণত হননি তিনি। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে বারবার প্রমাণ করছেন। যদিও নিজেকে নায়িকার চেয়ে অভিনেত্রী ভাবতেই পছন্দ করেন তিনি। গত কয়েক বছর মেহজাবিনের নাটক দেখতেই সবচেয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করেন দর্শক। তার নানা ধরনের দর্শক আছে। আর এই স্বপ্ন নিয়েই পথচলা শুরু করেছিলেন শোবিজে। মেহজাবিন বলেন, ‘আমাকে তৈরি করেছে দর্শক। একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক ও দর্শকের যৌথ রায়ে সেরা নির্বাচিত হয়েছিলাম। শোবিজে কাজ করতে এসে একধরনের চ্যালেঞ্জের মুখে পড়ি। সেই চ্যালেঞ্জটাকে জয় করার ইচ্ছা জন্মায়। হতে চেয়েছিলাম ফার্মাসিস্ট। কিন্তু অজান্তেই অভিনয়ের প্রেমে পড়ে যাই। যখন অভিনয় নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করি, আমাকে পরিবার থেকে কোনো বাধা দেয়নি। শুধু বলেছিলেন, আমরা তোমার স্বপ্নে কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা বরাবরই চেয়েছি তুমি যা-ই করো, তাতে সেরার তালিকায় থাকো। যেহেতু অভিনয়েই থিতু হতে চাচ্ছ, এখানেও সেরা হতে হবে। আমি পরিবার ও নিজের চাওয়া পূরণের জন্য অনেক পরিশ্রম করেছি। আজ সেই লক্ষ্যপূরণের খুব কাছাকাছি।’
তিনি আরও বলেন, ‘বরাবরই চেয়েছি সব ধরনের দর্শক যেন আমার কাজ পছন্দ করেন। আমার কাজ নিয়ে যেন ড্রয়িংরুমে আলোচনা হয়। এ জন্য দর্শকের মানসিক অবস্থার কথা বিবেচনা করে আমি নানা ধরনের গল্পে কাজ করি। রোমান্টিক গল্পের নাটকের প্রতি আগ্রহ সবারই একটু বেশি। আবার যখন কারও মন খারাপ থাকে, তখন যাতে আমার একটি হালকা গল্পের কমেডি ধাঁচের নাটক দেখে একটু হলেও কষ্ট ভুলতে পারে, সেই চেষ্টা করি। কিছু কাজ করি একেবারেই নিজের জন্য। আমি জানি এ ধরনের কাজ খুব বেশি দর্শক দেখবেন না। তারপরও যারা দেখবেন তারা যেন কিছু শিখতে পারেন, সেই কাজগুলো করি।’
এবার ঈদেও মেহজাবিনের কয়েকটি কাজ খুব প্রশংসিত ও আলোচিত হয়েছে। তিনি বলেন, ‘এবার কমেডি ধাঁচের মধ্যে মি. অ্যান্ড মিসেস চাপাবাজ ও বউ নাটক দুটি করেছি। রোমান্টিক কমেডি গল্পের একাই একশ ও অবাক প্রেম। পিউর রোমান্টিক কাজের মধ্যে রয়েছে প্রাণপ্রিয়, কেন?, তোমায় নিয়ে ও ছায়াছবি। চরিত্রনির্ভর ভিন্ন ধাঁচের কাজের মধ্যে রয়েছে নির্বাসন, অপরূপা, তেইশে শ্রাবণ ও স্বার্থপর। প্রতিটি নাটক টার্গেট অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছেছে বলে আমি খুশি।’
অনেকে অভিযোগ করেন, ভালো গল্পের নাটক হয় না এখন। আবার অনেকে বলেন, ভালো গল্পের নাটক হয় কিন্তু দর্শক তা দেখেন না। এখন ইউটিউব ভিউয়ের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ প্রযোজকদের কাছে। তাই ইউটিউব দর্শক যে ধরনের গৎবাঁধা দুটি চরিত্রনির্ভর প্রেমের নাটক বা কমেডির নামে ভাঁড়ামির্নিভর নাটক দেখেন, সেগুলোই বানানো হয়। এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘এ জন্য আমরাই দায়ী। কোনো একপক্ষকে দায়ী করা ঠিক না। আমাদের শোবিজ ইন্ডাস্ট্রিতে নারীপ্রধান কাজ খুব একটা হয় না। আবার দর্শক এ ধরনের নাটক খুব বেশি দেখেনও না। অনেকে তো চ্যালেঞ্জিং কোনো চরিত্রে আমাদের মেনেই নিতে পারেন না। এ ঈদের অপরূপা নাটকটির কথাই বলি। এখানের শেষ দিকে আমার চেহারা বিকৃত হয়ে যায়। কাজটি দেখে অনেকে বলেছেন, আমরা আপনার চেহারার এই পরিণতি মেনে নিতে পারিনি। আবার কিছু দর্শক নির্বাসিত নাটক দেখে বলেছেন, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারিনি। আসলে সব ধরনের দর্শকই থাকবেন। তবে তাদের তৈরি করার দায়িত্বও আমাদের। নিয়মিত ভালো গল্পের কাজ তৈরি হলে দর্শক সেগুলোই দেখবেন। সব ধরনের দর্শকের কাছে পৌঁছানোর জন্যই আমি বৈচিত্র্যময় কাজ করতে চাই।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা