হঠাৎ অসুস্থ হয়ে আইসিইউতে সঞ্জয় দত্ত
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় (৮ আগস্ট) মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, বুকে অস্বস্তি নিয়ে এদিন সন্ধ্যায় সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ওঠানামা করছে। তিনি কোভিড সংক্রামিত কি না, নিশ্চিত হতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ আসার পর RT-PCR টেস্টের জন্য অভিনেতার সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, রবিবার (৯ আগস্ট) সকালের মধ্যেই রিপোর্ট জানা যাবে।
সদ্য ৬১ বছরে পা দিয়েছেন অভিনেতা। সম্প্রতি সঞ্জয় দত্তের জন্মদিন গিয়েছে। ২৯ জুলাই ঘরোয়া ভাবেই অভিনেতার জন্মদিন পালিত হয়। শনিবার সন্ধ্যায় হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করায়, তাঁকে তড়িঘড়ি মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, তাঁকে লীলাবতী হাসপাতালের নন-কোভিড আইসিইউ বেডে রাখা হয়েছে। কী থেকে অভিনেতার বুকে অস্বস্তি হচ্ছে, সে বিষয়ে নিশ্চিত হতে রাতেই আরও কিছু টেস্ট করতে দেওয়া হয়েছে। সঞ্জয়ের এই অসুস্থতা বলিউডের জন্য নিঃসন্দেহে আর এক দুঃসংবাদ।
দিন কয়েক আগেই জয়া বচ্চন ছাড়া বিগ-বি পরিবারের সকলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। সঞ্জয় দত্তকে যেখানে ভর্তি করা হয়েছে, সেই লীলাবতী হাসপাতালেই ভর্তি ছিলেন করোনা আক্রান্ত অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য এমনকী নাতনি আরাধ্যাও। সম্প্রতি করোনা জয় করে বাড়ি ফেরেন অমিতাভ বচ্চন। তার দিন কয়েক আগেই সুস্থ বাড়িতে ফেরেন ঐশ্বর্য-আরাধ্যা। শনিবার বিকেলে করোনা জয় করে বাড়িতে ফিরেছেন অমিতাভপুত্র অভিষেকও।
অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর ১১ জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ ও অভিষেক। কয়েক দিন পরে ঐশ্বর্য ও আরাধ্যাকেও হাসপাতালে ভর্তি হতে হয়। তাঁরা অবশ্য ২৭ জুলাই ছাড়া পেয়ে যান। অমিতাভ ছাড়া পান ২ অগস্ট। কিন্তু, অভিষেকের সুস্থ হতে সময় লাগে।
অভিষেক ঘরে ফেরায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বি-টাউন। কিন্তু, দিনশেষে ফের আর এক তারকা অসুস্থ হওয়ায় মন ভালো নেই বলিউডের। তবে, সঞ্জয়কে নন কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আপাতত স্বস্তির এটুকুই।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা