ঈদের আনন্দভ্রমণে অনন্ত ও বর্ষা
প্রতি বছর ঈদের পর দেশের বাইরে ঈদের ছুটি কাটাতে যান তারকা দম্পতি অনন্ত ও বর্ষা। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে সাধারণ ফ্লাইট বন্ধ থাকায় এবার আর বিদেশ গিয়ে ছুটি উদযাপন সম্ভব হয়নি।
তবে ঈদের এ সময়টায় ঘরবন্দিও থাকেননি তারা। দুই সন্তান আরিজ ও আবরারকে নিয়ে ঈদের পরদিনই সিলেট গিয়েছেন। এরই মধ্যে ঘুরে বেড়িয়েছেন বাহুবল, টি-গার্ডেন, টি-ফ্যাক্টরিসহ আরও অনেক জায়গায়। টি-ফ্যাক্টরিতে গিয়ে ছেলেদের দেখিয়েছেন কীভাবে পাতা থেকে চা উৎপাদন করা হয়।
ঈদের ছুটি উদযাপন প্রসঙ্গে অনন্ত বলেন, প্রতি বছরই দেশের বাইরে ঈদের দিন কিংবা তার পরদিনই বেড়াতে যাই। বিশেষ করে থাইল্যান্ডে তো যাই-ই। এ বছরও সেই পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে বিশ্বজুড়ে গত মার্চের মাঝামাঝি সময় থেকে ফ্লাইট বন্ধ। রোজার ঈদেও কোথাও যেতে পারিনি। তখন দেশের ভেতরেও কোথাও যেতে সরকারি নিষেধাজ্ঞা ছিল। রাষ্ট্রীয় নির্দেশ মেনে রোজার ঈদে ঘর থেকে বের হইনি। কোরবানি ঈদের আগেই সরকার সবকিছু সীমিত আকারে চালু করেছে। বাচ্চারাও ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে তাদের নিয়ে বের হয়েছি। সিলেট এসেছি, এখানে দৃষ্টিনন্দন স্থানগুলো বাচ্চাদের দেখাচ্ছি। তারাও আনন্দ পাচ্ছে। ফ্লাইট চালু হলে দেশের বাইরেও তাদের নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে।
বর্ষা বলেন, বেশিরভাগ সময়ই বিদেশে বেড়াতে গিয়েছি। কিন্তু নিজের দেশের সৌন্দর্য সেভাবে দেখা হয়নি। করোনা এবার বোধহয় সেই সুযোগ করে দিয়েছি। নিয়মিত ফ্লাইট চালু থাকলে হয়তো এবারও বিদেশেই ঈদের ছুটি কাটাতাম, তবে তা আর হয়নি। সিলেটে এসে বেশ ভালো লাগছে। বাচ্চাদের নিয়ে চা বাগানের সৌন্দর্য উপভোগ করছি। ওরাও খুব আনন্দ পাচ্ছে। সময় পেলে দেশের আরও নান্দনিক কিছু জায়গায় বেড়ানোর ইচ্ছে আছে।
বেড়ানো শেষে বুধবার ঢাকায় ফিরবেন অনন্ত ও বর্ষা। এদিকে করোনাভাইরাসের কারণে তাদের নতুন ছবি দিন : দ্য ডে’র কাজও অসমাপ্ত অবস্থায় আছে। এরই মধ্যে ছবিটির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। করোনার প্রকোপ কমলে পুনরায় এ ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন অনন্ত।
ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করছেন ইরানি পরিচালক মোস্তফা অতাশ জমজম।। ছবিতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করছেন ইরান, লেবানন ও আমেরিকান কয়েকজন অভিনয় শিল্পী।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা