আজ ববিতার জন্মদিন
বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে শীর্ষে থাকা ববিতার ৬৫তম জন্মদিন আজ (৩০ জুলাই)। কাছের মানুষদের কাছে তিনি ফরিদা আক্তার পপি।
দর্শকদের জন্য পর্দায় তিনি ববিতা। চলচ্চিত্র জগতে প্রথমে তার নাম ছিলো 'সুবর্ণা'। সে সময় 'কলম' নামের একটি টিভি নাটকে অভিনয়ও করেছিলেন।
ববিতার জন্ম ১৯৫৫ সালের ৩০ জুলাই, বাগেরহাট জেলায়। তবে তার বাবা নিজামুদ্দীন আতাউরের পৈতৃক বাড়ি যশোর জেলায়। ববিতার মা বি. জে. আরা ছিলেন চিকিৎসক। তিনি চেয়েছিলেন মেয়েও ডাক্তার হোক। কিন্তু বড় বোন সুচন্দার অনুপ্রেরণাতে চলচ্চিত্রে আসেন তিনি। সুচন্দা অভিনীত জহির রায়হানের 'সংসার' সিনেমায় শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় তার অভিষেক হয় ১৯৬৮ সালে। এতে রাজ্জাক-সুচন্দার মেয়ের চরিত্রে অভিনয় করেন তিনি।
জহির রায়হানের 'জ্বলতে সুরুজ কি নিচে' সিনেমাতে অভিনয় করতে গিয়ে তার নাম হয়ে যায় 'ববিতা'।
সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' সিনেমায় অনঙ্গ বৌ চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান ববিতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের একটি অসমাপ্ত উপন্যাস অবলম্বনে সিনেমাটি তৈরি হয়। দৃশ্যধারণের আগে ভারতীয় চিত্রগ্রাহক নিমাই ঘোষ স্বাধীনতার পর ঢাকায় এফডিসিতে এসে ববিতার প্রায় ১৫০-২০০টি ছবি তোলেন। এর কিছুদিন পর ববিতার বাসায় ভারতীয় দূতাবাস থেকে একটি চিঠিতে মনোনীত হওয়ার বার্তা আসে।
চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে গ্রামীণ, শহুরে চরিত্র কিংবা সামাজিক অ্যাকশন অথবা পোশাকী সব ধরনের সিনেমাতেই ববিতা ছিলেন সাবলীল। সত্তরের দশকে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি। তৎকালীন সময়ে তার ফ্যাশন শহুরে মেয়েদের ভীষণ প্রভাবিত করেছিল।
ববিতাই বাংলাদেশের প্রতিনিধি হয়ে সবচেয়ে বেশিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করা তারকা। তার অভিনীত সিনেমার সংখ্যা আড়াইশ'রও বেশি। এর মধ্যে 'বাদী থেকে বেগম' (১৯৭৫), 'নয়নমনি' (১৯৭৬), 'বসুন্ধরা' (১৯৭৭), 'রামের সুমতি' (১৯৮৫) এবং 'পোকামাকড়ের ঘর বসতি' (১৯৯৬) সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
ববিতা অভিনীত চলচ্চিত্রের তালিকায় আরও উল্লেখযোগ্য- সংসার, শেষ পর্যন্ত, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, ডুমুরের ফুল, গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, অনন্ত প্রেম, লাঠিয়াল, এক মুঠো ভাত, সূর্য গ্রহণ, এখনই সময়, জন্ম থেকে জ্বলছি, বড় বাড়ির মেয়ে, পেনশন, দহন, চন্ডীদাস ও রজকিনী, নিশান, নাগ-নাগিনী, দোস্তী, প্রতিজ্ঞা, লাভ ইন সিঙ্গাপুর, প্রতিহিংসা, নাগ পূর্ণিমা, মায়ের জন্য পাগল, টাকা আনা পাই, স্বরলিপি, তিনকন্যা, লটারি, শ্বশুরবাড়ি, মিস লংকা, জীবন পরীক্ষা, জীবন সংসার, লাইলি মজনু, সাক্ষী ইত্যাদি।
তথ্যসূত্র: আমাদের চলচ্চিত্র | প্রকাশনায়: বাংলাদেশ ফিল্ম আর্কাইভ


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা