ঈদে তিশার নাটক মাত্র একটি!
অবশেষে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাও শুটিংয়ে ফিরলেন। ঈদকে সামনে রেখে অনেকেই শুটিংয়ে নামলেও তানজিন তিশা এত দিন শুটিং থেকে বিরত ছিলেন। আজ বুধবার উত্তরায় শুটিং শুরু করেছেন তিনি। তাঁর অভিনীত নাটকের নাম ‘ভুল এ শহরের মধ্যবিত্তদেরই ছিল’। তাঁর সঙ্গে দেখা যাবে আফরান নিশোকে। আগামীকালও চলবে এই শুটিং। তিশা জানিয়েছেন, ঈদুল আজহায় নতুন এই একটি নাটকেই অভিনয় করছেন তিনি।
তিশা বলেন, ‘ঈদের আর মাত্র কয়েক দিন বাকি আছে। কিন্তু ঈদের কোনো আমেজই পাচ্ছিলাম না। শুটিং ছাড়া নিজের কাছে ঈদকে ঈদ মনে হচ্ছিল না। কী যেন একটা মিস করছিলাম। ঈদ হবে, আর ঈদে আমার নতুন কোনো নাটক থাকবে না, তা কী করে হয়! তাই ভাবলাম, অন্তত একটা কাজ করি।’
ঈদুল আজহাকে সামনে রেখে গত জুন মাসের শুরুতে নাটকের শুটিংয়ের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় সমিতিগুলো। ধীরে ধীরে পরিচালক ও অভিনয়শিল্পীদের পদচারণে সরব হয়ে ওঠে শুটিংবাড়িগুলো। প্রথম দিকে শুটিংয়ে না নামলেও চলতি মাসে শুটিং শুরু করেছেন অপূর্ব, নিশো ও মেহজাবীন। তানজিন তিশারও এই মাসের শুরুতে কাজে নামার কথা ছিল। কয়েকটি নাটকের শিডিউলও দিয়েছিলেন। হঠাৎ তাঁর বাবা অসুস্থ হয়ে পড়লে সব শিডিউল বাতিল করে দেন। ওই সময় জানিয়ে দিয়েছিলেন, এই ঈদে আর কাজ করবেন না। কিন্তু ঈদের সময় ঘনিয়ে এলে নিজেকে আর ঘরে আটকে রাখতে পারেননি এই অভিনেত্রী। নেমে পড়েন শুটিংয়ে।
ঈদে মাত্র একটি নাটকেই দেখা যাবে তানজিন তিশাকে। ছবি: সংগৃহীত ঈদে মাত্র একটি নাটকেই দেখা যাবে তানজিন তিশাকে। ছবি: সংগৃহীত তানজিন তিশা বলেন, ‘এ মাসের মাঝামাঝিতে বেশ কয়েকটি নাটকের শুটিংয়ে অংশগ্রহণের কথা হয়। কিন্তু হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়েন। এ কারণে সব কটি শিডিউল বাতিল করে দিই। ঈদে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। শেষের দিকে এসে মনে হলো, ঈদে অন্তত একটি নতুন কাজ থাক।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের বিস্তারের আগে শুটিং করা পাঁচটি নাটক এই ঈদে প্রচারিত হবে। কিন্তু নতুন কোনো নাটক না থাকলে ঈদের আনন্দ থাকে না। আগের নাটকগুলো ও নতুন এই একটি নাটক নিয়েই ভক্ত–দর্শকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাই।’
‘ভুল এ শহরের মধ্যবিত্তদেরই ছিল’ নাটকটি লিখেছেন ইব্রাহিম চৌধুরী। পরিচালনা করছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে জানানো হয়েছে, ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা