'বরিশাইল্লা' কিটো ভাইয়ের গল্প
কার্যত লকডাউন শুরু হবার কয়েকদিন পর অলস সময় কাটাচ্ছিলাম। এমনই এক অলস সন্ধ্যায় মাথার ভেতর নানা চিন্তা উঁকি মারছিল। যার মধ্যে অন্যতম, এই সময়টা মানুষের জন্য কিছু করা যায় কি না। কী করা যায়? আমার মেধা যা আছে তাই দিয়েই কিছু একটা করতে হবে। গান বানানো যায়। আমরা ভার্সিটিতে ক্লাস করি আর তীর্থের কাকের মতো অপেক্ষা করি একটা ছুটির জন্য, অথচ এখন অফুরন্ত ছুটি। এই ছুটির বিষয়টা মাথায় নিয়েই একটা গান বানিয়ে ফেললাম। লিখে ফেলেন ‘কিটো স্টে হোম সং।’ গানের কথাগুলো এমন ‘এ গেদু, সমেস্যা কী? হাতে পায়ে সাবান মাখ, ঘন ঘন ধুইতে থাক...’।
বরিশালের আঞ্চলিক ভাষায় বানানো এই গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে লাগলো হু হু করে। এরপর অনেক বড় বড় মানুষের শুভাশীষ পেলাম। বলা যায় এই ভিডিও গানটি আমাকে অন্য এক পরিচয় এনে দিলো- কথা বলছিলেন কিটো ভাই। যার আসল নাম মাসরুর রাব্বি ইনান। কিন্তু নাম কিটো ভাই কেন? এটাও একটা মজার বিষয় বললেন ইনান। আমি একটু স্বাস্থ্যবান।
স্বাস্থ্য সচেতনদের কাছে কেটোজেনিক ডায়েটের বেশ কদর। ইনানের বাড়ির অনেকেই এই ডায়েট মানছেন। ইনানের ওপরেও পরিবার থেকে এই ডায়েট মেনে চলার চাপ বা অনুরোধ আসতেই থাকে। কিন্তু ভাত প্রেমী ইনান সেটা ছাড়তে নারাজ। ইনানের মামা কিটো ডায়েট মেনে ১২ কেজি ওজন কমিয়ে ফেললেন। স্বাভাবিকভাবেই ইনানের ওপর এই প্রভাব চলে আসে। কিন্তু ইনান সেই প্রতিবন্ধকতার বিরুদ্ধে কথা লিখে একটি ভিডিও বানিয়ে দিলেন ফেসবুকে। সেটা ভাইরাল হলো, সেই ভিডিওর মন্তব্য বাক্সে একজন লিখলো, কিটো ভাই। সেই নামটাই পছন্দ হয়ে গেল কিটো ভাইয়ের।
তবে ‘কিটো স্টে হোম সং' যে মাত্রার জনপ্রিয়তা এনে দিয়েছে, তারই প্রেক্ষিতে তার দ্বিতীয় গানটি তৈরি করে ইনান। 'কিটো হ্যাপি সং'- এই গানটি প্রথম গানের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়। এই দুই গান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের নিকট পৌঁছে যায়। যার কারণে প্রশংসা পেয়েছেন কথাসাহিত্যিক আনিসুল হকের, নির্মাতা রেদওয়ান রনি, আদনান আল রাজিব, টেন মিনিটস স্কুলের আয়মান সাদিকের। চিত্রনায়ক আরেফিন শুভ কিটো ভাইকে প্রশংসা করে মেসেজ পাঠিয়েছেন। শুধু তাই নয় একজন মন্ত্রী প্রশংসা করেছেন ইনানের কর্মকাণ্ডে। অনেক সচিব-উপসচিব জানিয়েছেন বাহবা। করোনাযোদ্ধাদের নিয়ে বানিয়েছেন 'সুপারহিরো সং।'
অনেক অনুপ্রেরণা পেয়েছেন ইনান। যার ফলে নিজের কাজের প্রতি উদ্যম বেড়ে গেছে। রেসিজম নিয়ে কয়েকটি পর্বে ভিডিও বানিয়ে ছেড়েছেন ইউটিউব ও ফেসবুকে। দৃষ্টিগোচর হয়েছে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসানের। তাহসান কিটো ভাইকে ইতিবাচক কথাবার্তা বলে ভিডিও প্রকাশ করেছেন।
বরিশালের ভাষায় কিটোভাই তথা ইনানের ভিডিওগুলো বানানো হলেও একদম শুদ্ধ ভাষায় কথা বলেন তিনি। ইনান বলেন, আমি আসলে জীবনে অনেক কিছুই রপ্ত করেছি। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছি বরিশাল জিলা স্কুলে। এরপর উজিরপুরের প্রত্যন্ত গ্রামের স্কুলে চলে যাই। সেখানে নতুন অভিজ্ঞতা, নতুন জীবন। তিন বছর সেখানে ছিলাম। আমার ওটরা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় যে শিক্ষা দিয়েছে তা জীবনে অনেক মূল্যবান। যদিও আমি অষ্টম শ্রেণিতে বরিশাল নগরীতে চলে আসি, ভর্তি হই উদয়ন স্কুলে। এরপর ইন্টারমিডিয়েটে সরকারি হাতেম খাঁ কলেজে। জীবনের এই বাঁকগুলো আমাকে প্রতিটি মুহূর্তে শিক্ষা দিয়েছে। এই শিক্ষাই আমার পরবর্তী জীবনে কাজে লেগেছে।'
ডেভলপমেন্ট স্ট্যাডিজের তৃতীয় বর্ষের ছাত্র ইনান পড়ছেন ঢাকার ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে। পড়াশোনার পাশপাশি গানের চর্চা করেন। রয়েছে এলেবেলে নামের নিজের একটি ব্যান্ডদল। করোনার প্রকোপ কমে গেলে নিজেদের প্রথমক অ্যালবাম প্রকাশ করবেন। ইনান বলেন, 'আমি ছোটবেলা থেকেই গান করি। গানটা আমার প্যাশন। সোশ্যাল মিডিয়ায় আলোচিত হবার পর কিছু নাটকের অফার পেয়েছি। দুইটা কনফার্ম নাটক না করে দিতে হয়েছে কভিড পরিস্থিতির কারণে। তবে অভিনয়ে আগ্রহী আমি। শুধু অভিনয় যে করবো তা নয়, নিজের চ্যানেলের জন্য আমি ওয়েব সিরিজ বানাবো। আমি মানুষকে সুস্থ বিনোদন দিতে চাই।'
মাসরুর রাব্বি ইনান মানুষের জন্য কাজ করতে চান। মানুষের পাশে দাঁড়াতে চান। সমস্যায় সহায়তা করতে চান। কথায় নয়, ইতোমধ্যে 'সলুশন বাংলাদেশ' নামে সংগঠন করে ফেলেছেন। মানবিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়াবেন সবার প্রিয় কিটো ভাই।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা