আবার আমার হৃদয় ভাঙল: কৃতি শ্যানন
মুক্তি পেয়েছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীতি বহুল প্রতীক্ষিত ছবি দিল বেচারা। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার ভক্তরা এই ছবিতে যেন শেষবারের মতো জীবন্তভাবে দেখেছেন। ছবিটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই রেকর্ড গড়েছে। এবার এই ছবি ও সুশান্ত সম্পর্কে একটি আবেগঘন পোস্ট করলেন তার সাবেক বান্ধবী কৃতি শ্যানন।
রাবতা ছবির শুটিংয়ের সময় কৃতির সঙ্গে সুশান্তের সম্পর্ক ছিল বলে শোনা যায়। যদিও সে কথা কোনওদিনই প্রকাশ্যে বলেননি সুশান্ত বা কৃতি কেউই।
কৃতি শ্যানন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখছেন, “এটা সেরি নয়। আরও একবার এটি আমার হৃদয় ভাঙল।” দিল বেচারা ছবিতে সুশান্তের চরিত্রটির নাম ম্যানি। কৃতি লিখছেন, “ম্যানির মধ্যে আমি বারবার তোমাকে জীবন্ত দেখলাম। আমি ভাল মত জানি এই চরিত্রটির মধ্যে ঠিক কোন কোন জায়গায় বাস্তবের তুমি রয়েছো। আর সব সময় এর মত তোমার নিস্তব্ধতাই সবচেয়ে বিস্ময়কর। যে জায়গাগুলোতে তুমি কিছুই না বলে আসলে অনেক কিছু বলে দিয়েছ।”
ছবির পরিচালক মুকেশ ছাব্রাকে ট্যাগ করে কৃতি লিখছেন, “আমরা যা ভেবেছিলাম তার থেকে এই ছবি তোমার কাছে যে অনেক বেশি অর্থপূর্ণ তা আমি জানি। তোমার প্রথম ছবিতেই আমাদের অনুভূতিগুলো তুমি উজ্জীবিত করেছো। তোমায় এবং সঞ্জনা সংঘীকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা।”
দিল বেচারা নিয়ে প্রতিক্রিয়ায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন সুশান্তের অনুরাগীরা। আর আরও বড় বিষয় হল, এই মুহূর্তে দেশের সব থেকে বড় ট্রেন্ডগুলোর মধ্যে শীর্ষে রয়েছে সুশান্ত অভিনীত শেষ ছবিটি।
ছবিটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই আইএমডিবি-তে এই ছবির রেটিং পৌঁছে গেল ১০-এ। সুশান্তের ভক্তরা এই ছবি সম্পর্কে আইএমডিবিতে বহু প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ জানিয়েছেন এই ছবি দেখতে গিয়ে তারা আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। কেউ আবার লিখেছেন এই ছবিতে শেষবারের মতো সুশান্ত কে দেখতে পেলেন।
একজন ভক্ত লিখছেন, “সুশান্তের হাসি এবং ওর চোখের উজ্জ্বল্য মুগ্ধ করে দেয়। এই ছবি অসাধারণ এবং শেষ অবধি ছবিটা দেখতে আপনি বাধ্য হবেন।” আরেকজন লিখছেন, “আমার মন বড্ড ভারী হয়ে গেল। এই যন্ত্রণা সত্যি সহ্য করা যায় না।”
দিল বেচারা ছবিটি সম্পর্কে লেখক চেতন ভগত লিখছেন, “নিজেদের আবেগগুলোকে প্রকাশ করতে চাইলে করে ফেলুন। শোক প্রকাশ করা সত্যি প্রয়োজন। নিজেদের অনুভূতিগুলোকে অস্বীকার করবেন না।”
ছবিটি ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে। সুশান্তকে সম্মান জানানোর জন্য এই ছবিটিকে বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ডিজনি হটস্টার সাবস্ক্রাইব না করলেও এই ছবি যে কেউ দেখতে পাবেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা